ম্যান সিটির সমর্থকদের জন্য সুখবর, আগামী দুই বছর টেমসের তীরেই থাকছেন গুয়ার্দিওলার

ম্যান সিটির সমর্থকদের জন্য সুখবর, আগামী দুই বছর টেমসের তীরেই থাকছেন গুয়ার্দিলার

পেপ গুয়ার্ডিওলার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল ম্যানচেস্টার সিটি। বিশ্বের অন্যতম সেরা প্রশিক্ষকের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়াল ম্যাচেস্টার সিটি। এর ফলে ২০২৫ পর্যন্ত গুয়ার্দিওলার ঠিকান ইংল্যান্ড।

ম্যান সিটির সমর্থকদের জন্য সুখবর, আগামী দুই বছর টেমসের তীরেই থাকছেন গুয়ার্দিওয়ালার

বিগত ছয় মরসুম ধরে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কোচ। কাতালান কোচের প্রশিক্ষণে বিগত ছয় মরসুমে ১১টি ট্রফি জিতেছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাবটি। পেপ গুয়ার্দিওয়ালা ঠিকানা ২০২৫ পর্যন্ত এতিহার্ড হওয়ায় খুশির হাওয়া আকাশী জার্সিধারীদের মধ্যে। নিজের সময়ে শেষ পাঁচ বারের মধ্যে চার বারই ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন পেপ গুয়ার্দিওয়ালা।

সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে কাতালান কোচ ৩৭৪টি ম্যাচের মধ্যে ২৭১টি ম্যাচে জয় পেয়েছেন, তাঁর জয় এসেছে শতকরা ৭২.৪ শতাংশ ম্যাচে। তাঁর সময়কালে এখনও পর্যন্ত ৯২১টি গোল করেছে সিটি। গড়ে প্রতি ম্যাচে গোল সংখ্যা ২.৪৬টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ম্যানচেস্টার সিটির দ্বিতীয় দীর্ঘ মেয়াদি কোচ পেপ গুয়ার্ডিওয়ালা। ১৯৫০ থেকে ১৯৬৩ পর্যন্ত ম্যানচেস্টার সিটির প্রশিক্ষক হিসেবে ৫৮৭টি ম্যাচে দায়িত্ব পালন করেন লিস ম্যাকডোয়াল।

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বর্ধিত করার পর গুয়ার্দিওলা বলেছেন, "আরও দুই বছর ম্যানচেস্টার সিটিতে থাকতে পেরে আমি খুশি। আমার উপর ভরসা রাখার জন্য ক্লাবকে অশেষ ধন্যবাদ। আমি খুশি এবং সমস্ত রকম সুযোগ এখানে পেয়েছি নিজের সেরাটা প্রশিক্ষক হিসেবে দেওয়ার জন্য। আগামী দশকে ক্লাবের ভবিষ্যৎ অনবদ্য হতে চলেছে এই বিষয়ে আমি নিশ্চিত। গত দশ বছরে ভাল পরিবর্তন হয়েছে এবং আগামী দশকেও হবে কারণ যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছে ক্লাব। প্রথম দিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম এখানে থাকার কিছু একটা বিশেষত্ব রয়েছে। এর থেকে ভাল জায়গায় এখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমার এখনও মনে হয় একত্রিত ভাবে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারি এবং এই কারণেই আমি থাকতে চাই এবং ট্রফি জয়ের জন্য লড়াই চালিয়ে যেতে চাই।"

সিটি কে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করার পাশাপাশি এফএ কাপ, ইএফএল কাপ, এফএ কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন করেন গুয়ার্দিওয়ালা। তাঁর কোচিং-এ ২০২০-২১ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স হয় ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি ছাড়া অতীতে দক্ষতার সঙ্গে খেলোয়াড় জীবনে নিজের ঘরের ক্লাব বার্সেলোনার কোচিং করিয়েছেন এই মহান কোচ এবং ফুটবলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+