Pep Guardiola: সিটি ছেড়ে রিয়ালের পথে হালান্ড? তারকা ফুটবলারের দলবদল নিয়ে মুখ খুললেন গুয়ার্দিওলা
ইউরোপীয় ফুটবলের তারকাদের গন্তব্য কী হতে চলেছে রিয়াল মাদ্রিদ। চলতি মরশুম শেষেই পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখাচে চলেছেন এমবাপে, গত কয়েকদিন ধরে এমনই খবর ভাসছে ইউরোপীয় ফুটবল সার্কিটে। এবার সেই তালিকায় নাম উঠেছে হালান্ডেরও। গত সপ্তাহে স্পেনে খবর ছিল যে ম্যানচেস্টার সিটিতে তাঁর আর মন বসছে না হালান্ডের। তাই তিনি ক্লাব ছেড়ে যেতে চান।
পায়ের হাড়ে আঘাতের জন্য গত বছরের ডিসেম্বরে সিটির গোলমেশিন খ্যাত তারকা মাঠ থেকে ছিটকে যান। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর গত বুধবার বার্নলির বিপক্ষে আবারো খেলায় ফেরেন। এবার হালান্ডের রিয়াল মাদ্রিদে যোগদানের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
গুয়ার্দিওলা বলেছেন, একটি প্রতিবেদন বা একটি টুইটার(বর্তমান এক্স) বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিপোর্টের ভিত্তিতে কোনও কিছু পরিবর্তন হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। এই ধরনের কোনও বিষয় এখন ঘটছে না। এটা ঘটবে যখন হালান্ড চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে বা যখন ক্লাব চুক্তির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেবে না।'একইসঙ্গে পেপ গুয়ার্দিওলা বলেন, কেউ যদি হালান্ডকে দলে নিতে চায়। ম্যান সিটিতে কল করুক এবং জিজ্ঞাসা করুক ক্লাব তাঁকে ছাড়বে কিনা। আমরা যখন কাউকে স্বাক্ষর করাতে চাই তখন আমরা এটি করি। এটি এর চেয়ে জটিল নয়।'
ম্যান সিটির জার্সিতে প্রথম মরশুমে হালান্ড ৫২ গোল করেছিলেন এবং ডিসেম্বরের শুরুতে পায়ের চোটের কারণে বাদ পড়ার আগে এই মরশুমে ইতিমধ্যেই ১৯টি গোল করেছিলেন। গুয়ার্দিওলা সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, "আপনি কি মনে করেন? যে আমরা হালান্ডকে এখানে এক দশক রাখতে চাই না? আমরা ওকে খুবই ভালোবাসি, ওকে আমরা দীর্ঘদিন ধরেই ক্লাবে রাখতে চাই।'
একইসঙ্গে ম্যান সিটি কোচ বলেন, 'ভবিষ্যতে কী হবে সেটা আমি বলতে পারব না, তবে এই টুকু বলতে পারি হালান্ডকে পেয়ে আমরা ভীষনভাবে খুশি ওর পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে রিয়াল মাদ্রিদ, বার্সা বা পিএসজির মতো ক্লাব বর্তমানের সেরা ফুটবলারকে দলে নিতে চাইবে। আমরাও লিভারপুল- আর্সেনাল বা অন্য দলের সেরা ফুটবলারকে দলে নিতে চাই। এটা খুব স্বাভাবিক বিষয়।'
আপাতত ইপিএলে মনোনিবেশ করছে সিটি। চোট সারিয়ে তাদের বেশিরভাগ ফুটবলার ফিট হয়ে উঠেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications