FA Cup: টানা ছয়বার এফএ কাপের সেমিফাইনালে সিটি, ইতিহাস গড়ে সমালোচকদের বার্তা গুয়ার্দিওলার
গত মরশুমে ত্রি-মুকুট জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি। তবে চলতি মরশুমে তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুসারে হচ্ছিল না। কিন্তু ট্রফির গন্ধ পেলেই সিটিজেনরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেত পারে তার প্রমাণ পাওয়া গেল এফ কাপের কোয়ার্টার ফাইনা লে। নিউক্যাসেলকে হারিয়ে সেমিফাইনালে স্কাই ব্লুজরা। সেইসঙ্গে একটি রেকর্ডও গড়ল পেপ গুয়ার্দিওলার দল।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লড়াইটা আর তাল মিলিয়ে করতে পারেনি নিউক্যাসল। ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টাৱ ফাইনামল ম্যাচটা সিটি জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে পেপ গুয়ার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদে নিউক্যাসলের বিপক্ষে বল দখল থেকে শট সবকিছুতেই আধিপত্য ছিল সিটির। স্কাই ব্লুজদের হয়ে দুটি গোলই করেছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুর ১৩ মিনিটেই সিটিকে লিড এনে দেন সিলভা।ম্যাচের ১৩ মিনিটে, রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর গোলমুখে শট নেন সিলভা।
৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার। গোলের সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড, ফিল ফোডেনরাও। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তারা। এর আগে এই মরশুমে প্রিমিয়ার লিগের দুই লেগ ও লিগ কাপেও ম্যান সিটির কাছে হেরেছে নিউক্যাসল।
ইতিহাস সৃষ্টির পর পেপ গুয়ার্দিওলা বলেছেন, 'আমি জানি লোকেরা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলে, কিন্তু চারটি কারাবাও কাপ জিতে এবং এফএ কাপের টানা ছয়টি সেমিফাইনালে পৌঁছানোএ কম কৃতিত্বের নয়, এই দলটির, এই ক্লাবটির বিশেষ কিছু আছে, তাই এটি অবিশ্বাস্য।'
একইসঙ্গে তিনি বলেছেন, 'অবশ্যই আমরা সব ম্যাচেই জিততে চাই কিন্তু কখনও কখনও প্রতিপক্ষের মান এবং আমাদের সময়সূচির জন্য এটি সম্ভব হয় না...কিন্তু আমরা টানা ছয়বার উঠলাম সেমিফাইনামলে, এবার লক্ষ্য ট্রফি। যারা দলের ধারাবাহিকতা নিয়ে সন্দেহ করেন তাঁরা কতটা ভুল সেটা আমরা প্রমাণ করে দিলাম।'
এদিকে লা লিগায় খেতাব জয়ের দৌড়ে ক্রমশ এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। লা-লিগায় ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ওসাসুনাকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের জয় ৪-২ গোলে। লিগ শিরোপা পুনরূদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
ওসাসুনার মাঠে ভিনিসিয়ুস জুনিয়র প্রথমেই এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওসাসুনাকে সমতায় ফেরান ক্রোয়াট ফরোয়ার্ড বুদিমির। আবারও লসব্লাঙ্কোদের লিড এনে দেন দানি কার্ভাহাল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াজ। এরপর নিজের জোড়া পূর্ণ করেন ভিনিসিয়ুস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications