Argentina: দিবালার গায়ে মেসির জার্সি, বিতর্কের মধ্যেই মুখ খুললেন আর্জেন্টাইন তারকা

ক্রিকেট, ফুটবল হোক বা অন্য খেলা, অনেক দলেই এমন কিছু জার্সি থাকে, যা এক কথায় আইকনিক। অনেকক্ষেত্রেই সংশ্লিষ্ট ক্রীড়াবিদের অবসরের পর সেই জার্সিকেও চিরতরে সিন্দুকে তুলে রাখা হয়। সচিনের অবসরের পর একবার শার্দূল ঠাকুর ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমে পরেছিলেন। একটি ম্যাচ খেলার পর তা নিয়ে প্রবল বিতর্ক হয়। অবশেষে বিতর্কের মুখে পড়ে বিসিসিআই ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেয়।

আর্জেন্টিনা দলেও ১০ নম্বর জার্সি মানেই প্রথমে ফুটবলপ্রেমীদের মনে আসে দুই কিংবদন্তিকে। একজন মারাদোনা অন্যজন মেসি। কিন্তু আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সিকে নিয়েই শুরু হয়েছে প্রবল বিতর্ক সৌজন্যে পাওলো দিবালা। চোটের জন্য চিলির বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। কিন্তু মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন দিবালা।

Argentina

আর্জেন্টিনা দল থেকে এখন‌ও অবসর নেননি মেসি। ফলে ১০ নম্বর জার্সি এখনও তাঁর নামে রয়েছে। কিন্তু মেসির অনুপস্থিতিতে সেই জার্সি ‌গায়ে চাপিয়ে মাঠে নেমে পড়েন দিবালা, গোলও করেন। প্রবল বিতর্কের মধ্যেই এবার সাফাই দিলেন দিবালা।

১০ নম্বর জার্সি বিতর্কে মুখ খুলে দিবালা বলেছেন, 'আমি জানি এই জার্সিটা আমার নয়। সবাই জানে ১০ নম্বর জার্সি বর্তমানে মেসির। আমি সম্মানের সঙ্গে যথেষ্ট ভালোভাবেই আমি এই ১০ নম্বর জার্সির প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। অনেকেই প্রশ্ন তু‌লতে শুরু করেছেন এই জার্সি আদৌও আমার পরা উচিত কিনা? তবে আমার এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।'

চিলির বিরুদ্ধে শুরু থেকে ছিলেন না পাওলো দিবালা। ৭৯ মিনিটে মাঠে নামেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে চিলির বিরুদ্ধে গোল করেন। দিবালা। উল্লেখ্য, কয়েক মাস আগে কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে সুযোগ পাননি পাওলো দিবালা। তখন ফুটবলীয় কারণে দিবালাকে স্কোয়াডে রাখতে না পারার যুক্তি দেখিয়েছিলেন কোচ স্কালোনি। এবার মেসির চোটের কারণে তিনি দলে সুযোগ পেয়েছেন।

আর্জেন্টিনা দলে ফিরতে পেরে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন দিবালা, 'ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। দলে ফিরতেই পারব না। কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+