ভবিষ্যতে মেসির বার্সেলোনায় খেলতে চান রোনাল্ডোর সঙ্গী
ভবিষ্যতে মেসির বার্সেলোনায় খেলতে চান রোনাল্ডোর সঙ্গী
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জুটিতে খেলা হয়ে গিয়েছে। আগামী দিনে এবার লিওনেল মেসির সঙ্গে জুটিতে খেলতে চান জুভেন্তাসের তারকা পাওলো দিবালা।

দিবালার ইচ্ছা
ভবিষ্যতে ক্লাব ফুটবলে মেসির পাশে বার্সেলোনার হয়ে খেলতে চান বলে দিবালা জানিয়েছেন।

দেশের জার্সিতে মেসির পাশে দিবালা
আর্জেন্তিনার জার্সিতে অবশ্য পাওলো দিবালা মেসির পাশে খেলার সুযোগ পেয়েছেন। এবার স্পেনের ক্লাব বার্সেলোনায় খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন দিবালা।

বার্সেলোনা ও জুভেন্তাস নিয়ে কী বললেন দিবালা
বার্সেলোনা নিয়ে পাওলো দিবালা বলেন, 'বার্সার বিশ্বজুড়ে দারুণ সুনাম। বার্সার থেকেও মেসির সুনাম আরও বেশি।' সেই সঙ্গে নিজের ক্লাবেরও ভূয়সী প্রশংসা করেছেন পাওলো। জুভেন্তাস নিয়ে দিবালা বলেন 'জুভেন্তাসেরও প্রচুর ইতিহাস ও গৌরব রয়েছে। যেখানে বিশ্বের তারকা ফুটবলাররা খেলেন। '

জুভেন্তাসে দিবালার মেয়াদ কত দিনের
জুভেন্তাসের সঙ্গে দিবালার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত রয়েছে। আগামী দিনে মেয়াদ বাড়ে নাকি দিবালা বার্সেলোনাতে যোগ দেয় সেটাই এখন দেখার।

ছয় সপ্তাহে চার বার করোনা সংক্রমিত
প্রসঙ্গত করোনা ভাইরাস সংকটে ছয় সপ্তাহে চার বার করোনা সংক্রমিত হয়েছেন পাওলো দিবালা। কোভিড ১৯ ভাইরাসে দিবালা ও তাঁর বান্ধবী আক্রান্ত হন। পরে দুজনে সুস্থ হয়ে ফের করোনা আক্রান্ত হয়ে পড়েন। এই পরিস্থিতি ছয় সপ্তাহে চার বার দিবালার করোনা পরীক্ষার রিপোর্ট পসিটিভ আসে। শেষ পর্যন্ত এখন অবশ্য ভাইরাসের থাবা থেকে মুক্তি পেয়েছেন দিবালা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications