Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paul Pogba: ডোপিংয়ের দায়ে চার বছর নির্বাসিত পল পোগবা, পাল্টা কোন পদক্ষেপ ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার?

Paul Pogba: পল পোগবাকে চার বছরের জন্য নির্বাসিত করেছে ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইব্য়ুনাল বা NADO Italia। যদিও নিজেকে নির্দোষ দাবি করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা।

এই নির্বাসনের ঘোষণা শুনে তিনি দুঃখিত, মানসিকভাবে প্রবল ধাক্কা খেয়েছেন। তাঁর হৃদয় ভেঙে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন পোগবা।

Paul Pogba: ডোপিংয়ের দায়ে চার বছর নির্বাসিত পল পোগবা
PA Archive
Paul Pogba: ডোপিংয়ের দায়ে চার বছর নির্বাসিত পল পোগবা

ঘএথ ইতালির সংবাদমাধ্যম সূত্রেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকার শাস্তির খবর প্রথম জানা গিয়েছিল। ফলে বিশ্ব ফুটবলেই শোরগোল পড়ে যায়। জানা যাচ্ছে, গত বছর অগাস্টে তাঁর নমুনায় নিষিদ্ধ টেস্টোস্টেরন মেলায় তাঁকে এই শাস্তি পেতে হয়েছে।

২০ অগাস্ট সেরি আ-র প্রথম ম্য়াচে জুভেন্তাস ৩-০ গোলে হারিয়েছিল উদিনেসকে। সেই সময়ই নমুনা সংগ্রহ করা হয়। টেস্টোস্টেরন হলো একটি হরমোন যা ক্রীড়াবিদদের দীর্ঘক্ষণ পারফর্ম করা সুনিশ্চিত করতে ইতিবাচক প্রভাব ফেলে। অক্টোবরে পোগবার নমুনা দ্বিতীয়বার পরীক্ষাতেও একই ফলাফল এসেছিল।

তখনই পোগবার চার বছরের নির্বাসনের শাস্তির সুপারিশ করা হয়েছিল। তাতে এবার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। যদিও ইনস্টাগ্রাম পোস্টে পোগবার পাল্টা দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে বা জেনেবুঝে কোনও সাপ্লিমেন্ট নিয়ে জোর করে ডোপিং সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করেননি।

সে কারণেই Tribunale Nazionale Antidoping-এর ঘোষিত শাস্তিকে তিনি মেনে নিতে পারছেন না। এই রায় ভুল বলে পাল্টা দাবি পোগবার। পেশাদার কেরিয়ারে তিল তিল করে সঞ্চিত সমস্ত কিছু এই শাস্তি ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে বলে মনে করছেন পোগবা।

আইনি পথেই সত্যটা সকলের সামনে উন্মোচিত হবে বলে দাবি করেছেন ফরাসি তারকা। তিনি বলেন, পেশাদার ক্রীড়াবিদ হিসেবে তিনি জীবনে কখনও পারফরম্যান্স উন্নত করতে নিষিদ্ধ কিছু গ্রহণ করেননি। তিনি সতীর্থ বা প্রতিপক্ষ প্লেয়ার এবং গুণমুগ্ধদের কোনওভাবে অসম্মান বা প্রতারণা করেননি বলেও জোর গলায় দাবি পোগবার।

সত্য উন্মোচনের লক্ষ্য নিয়েই পোগবা কোর্ট অ আরবিট্রেশন ফর স্পোর্টে যাচ্ছেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালে জুভেন্তাসে ছেড়ে ম্যান ইউতে গিয়েছিলেন পোগবা। ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। এই চুক্তি তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তকমা দিয়েছিল। ফের ২০২২ সালে তিনি জুভেন্তাসে ফিরে আসেন।

তবে চোটের কারণে খুব বেশি যে ম্যাচ তিনি খেলেছেন তা নয়। গত মরশুমে সেরি আ-তে ৬টি ও চলতি মরশুমে ২টি ম্যাচে খেলেছেন। তার মধ্যেই নয়া বিতর্কে জড়ালেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+