ISL 2023-24: বড় ম্যাচের আগে বিরাট সুখবর, ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে টিকিটের নামে সমতা ফিরল
ডার্বি ম্যাচের টিকিট বিতর্কের অবসান হল। গত কয়েকদিন ধরেই বড় ম্যাচে টিকিটের দামের বৈষম্য নিয়ে বিতর্ক দেখা যায়। আয়োজক ইস্টবেঙ্গল মোহনবাগান এসজি সমর্থকদের জন্য টিকিটের দাম বেশি রাখে। ফলে ম্যাচের টিকিট বয়কট করেন সবুজ মেরুন কর্তরা।
সমস্যার সমাধানে আসরে নামেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে ইমামি, ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি কর্তাদের সঙ্গে টেলি কনফারেন্স করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত সব গ্যালারির টিকিটের দাম এক করল ইস্টবেঙ্গল। মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল দু দলের সমর্থকদের জন্যই টিকিটের দাম এক ধার্য হল। সরকারিভাবে জানিয়ে দিল আয়োজক ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে ১০০ (বি১ ব্লক, বি৩ ব্লক), ১৫০ (এ১), ২০০ (সি১, সি৩), ২৫০ (বি২), ৩০০ (এ২) এবং ৪০০ (সি২) টাকা। কিন্তু বিতর্ক বাধে অন্য জায়গায়। আয়োজক ইস্টবেঙ্গল মোহনবাগান এসজি সমর্থদের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে।সবুজ মেরুন সমর্থকদের জন্য ২৫০ (ডি৩), ৩০০ (এ১, ডি১), ৩৫০ (সি১, সি৩), ৪০০ (ডি২) এবং ৫০০ (এ২) টিকিট বরাদ্দ হয়েছে। এমনকি আয়োজক ইস্টবেঙ্গলের জন্য ভিআইপি টিকিটের দাম ১০০০ থাকলেও সবুজ মেরুনের জন্য সেই দাম বরাদ্দ হয়েছে ১৫০০।
কিন্তু এবার দুই ক্লাবের সমথর্করাই এক দামে টিকিট কাটতে পারবেন. আইএসএলের প্রথম পর্বের ডার্বি ড্র হয়েছিল। তবে দীর্ঘ দিন পর হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল ফুটবল প্রেমিরা। আগামী ১০ তারিখের ডার্বি ঘিরেও ফ্যানেদের মধ্যে উন্মাদনা রয়েছে। হবে। আগামী শনি ও রবিবার সকাল ১০.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি হবে। ময়দানের পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস ১ থেকেও পাওয়া যাবে টিকিট। ডার্বি ম্যাচের দিন সকাল ১০.৩০ মিনিট থেকে বেলেঘাটার মহাদেব ক্লাব থেকেও অফ লাইনে টিকিট পাওয়া যাবে।
ইন্ডিয়ান সুপার লিগে রাতের ম্যাচগুলি হয় ৭.৩০ থেকে। কিন্তু ডার্বি হবে তারও এক ঘণ্টা পর। সমর্থকদের কাছে যা কিছুটা হলেও অস্বস্তির। ম্যাচ দেখে ফেরার সময় সমর্থকদের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications