Paris Olympics 2024: আর্জেন্তিনা হারাল ইউক্রেনকে, স্পেনকে হারিয়ে চমক মিশরের, শেষ আটে কার সামনে কে?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্জেন্তিনা ও স্পেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আর্জেন্তিনা ২-০ গোলে হারাল ইউক্রেনকে। তবে মিশরের কাছে হেরে গ্রুপের শীর্ষস্থান হাতছাড়া স্পেনের।

Paris Olympics 2024
Getty Images
Paris Olympics 2024

গ্রুপ বি-র ১ নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো, আর্জেন্তিনা রইল দ্বিতীয় স্থানে। গ্রুপ সি-র ১ নম্বর দল মিশর, দ্বিতীয় স্পেন। এ ছাড়া গ্রুপ ডি থেকে ইতিমধ্যেই শেষ আট পাকা করে ফেলেছে জাপান।

ইব্রাহিম আদেল ৪০ ও ৬২ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন। ৯০ মিনিটে সামু ওমোরোদিওনের গোলে স্পেন ব্যবধান কমায়। তবে ১০ মিনিটের ইনজুরি টাইমের মধ্যে আর গোল করে সমতা ফেরাতে পারেনি স্পেন। ফলে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে গ্রুপের শীর্ষে চলে যায় মিশর।

গ্রুপ ডি-র শীর্ষে এখনও রয়েছে জাপান। এই গ্রুপের রানার-আপের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে মরক্কো। ফলে জাপান, প্যারাগুয়ে এবং মালি বা ইজরায়েলের মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে। স্পেনকে খেলতে হবে ওই গ্রুপে শীর্ষ স্থানাধিকারীর সঙ্গে। ফলে জাপান বা প্যারাগুয়ের মধ্যে কোনও একটি দেশ হতে পারে স্পেনের প্রতিপক্ষ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিতর্কিতভাবে আর্জেন্তিনা হেরেছিল মরক্কোর কাছে। ফলে পরের দুটি ম্যাচে জিতলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে পারল না লিওনেল মেসির দেশ। হাভিয়ের মাসচেরানোর প্রশিক্ষণাধীন দল এদিন ২-০ গোলে হারাল ইউক্রেনকে।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৪৭ মিনিটে থিয়াগো আলমাডা প্রথম গোলটি করেন। এরপর ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান ক্লদিও ইচেভেরি। এই গ্রুপের অপর ম্যাচে মরক্কো ৩-০ গোলে হারিয়েছে ইরাককে। ১৯ মিনিটে আমির রিচার্ডসন, ২৮ মিনিটে সুফিয়ানে রাহিমি ও ৩৬ মিনিটে আবদে ইজ্জালজৌলি গোল করেন।

গ্রুপ এ-তে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ২ ম্যাচে ৩ পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা-ফ্রান্স দ্বৈরথ হওয়ার সম্ভাবনাই বেশি। মরক্কো খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। পুরুষদের ফুটবলের কোয়ার্টার ফাইনালগুলি রয়েছে ২ অগাস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+