Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America: চিলিকে সরিয়ে কোপা আমেরিকায় গ্রুপের দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে

চিলিকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় গ্রুপ এ-র দ্বিতীয় স্থান দখল করল প্যারাগুয়ে। ব্রাইয়ান সামুদিওর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মিগেল আলমিরন।

চিলিকে সরিয়ে কোপা আমেরিকায় গ্রুপের দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে

ম্যাচের ৩৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা মিগেল আলমিরনের ক্রসে দুই ডিফেন্ডারের বাধা টপকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ব্রাইয়ান। কিছু করার উপায়ই ছিল না চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোর। প্রথমার্ধে এই গোলের সুবাদেই এগিয়ে ছিল প্যারাগুয়ে।

সমতা ফেরাতে মরিয়া চিলি এরপর ধাক্কা খায় কার্লোস গঞ্জালেজকে বক্সের মধ্যে গ্যারি মেডেল অবৈধভাবে বাধা দেওয়ায়। পেনাল্টি পায় প্যারাগুয়ে। হলুদ কার্ড দেখেন মেডেল। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান আলমিরন।

চিলির বিপদ আরও বাড়িয়েছিলেন পাবলো গালদামেস, আলমিরনকে রাগবি ট্যাকল করে। যদিও ভার প্রযুক্তির সাহায্য নিয়ে এক্ষেত্রে প্যারাগুয়েকে আর পেনাল্টি দেননি রেফারি। চিলিও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, তবে কাজে লাগাতে ব্যর্থ হয়। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও ম্যাচ হেরে কোপা আমেরিকায় গ্রুপের চারটি খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল চিলি। প্যারাগুয়ে চিলিকে সরিয়ে দখল করল দ্বিতীয় স্থানটি। তিন ম্যাচে ৬ পয়েন্ট হল প্যারাগুয়ের। মঙ্গলবার ২৯ জুন ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে তারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে রয়েছে লিওনেল মেসির আর্জেন্তিনা।

গ্রুপ এ-তে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করে প্যারাগুয়ে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্তিনার কাছে ১ গোলে হেরে গিয়েছিল। এরপর আজ চিলির বিরুদ্ধে জয়। অন্যদিকে, চিলি আর্জেন্তিনার সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ম্যাচ ড্র করে। দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায়। উরুগুয়ের সঙ্গে চিলির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। এদিন চিলি হারল প্যারাগুয়ের কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+