বিশ্বকাপের আগে জোর বিতর্ক দোহায়! ডেনমার্কের সাংবাদিকদের নিগ্রহ, ক্ষমা চাইলেন আয়োজকরা
কাতার বিশ্বকাপ আর বিতর্ক যেন সমার্থক হয়েছে। বিতর্কের তালিকায় এবার নতুন সংযোজন সাংবাদিকদের হেনস্থা। বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়াচ্ছে কাতারে বিশ্বকাপ আয়োজক কমিটির। দোহার রাস্তায় সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ভাঙার হুমকির ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে।

দোহার রাস্তায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বকাপ সংক্রান্ত আপডেট দিচ্ছিলেন ডেনমার্কের টিভি ২ চ্যানেলের সাংবাদিক রাসমাস টান্টহল্ট। ক্যামেরাপার্সন-সহ সেখানে ওই চ্যানেলের কর্মীরাও ছিলেন। আচমকাই সেখানে হাজির হন তিনজন, যাঁরা বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। যেখান থেকে ডেনমার্কের চ্যানেলের লাইভ সম্প্রচার চলছিল তাঁরা সেখানে পৌঁছে ছবি তোলায় বাধা দেন। ক্যামেরার লেন্স চেপে ধরা হয়। ভিডিওয় দেখা গিয়েছে ঘটনায় উত্তেজিত সাংবাদিক বিশ্বকাপের পরিচয়পত্র ও ভিডিও তোলার অনুমতিপত্র দেখিয়ে দাবি করছেন, পাবলিক প্লেসে এভাবে ছবি তোলায় বাধাদান করা যায় না।
#Qatar🇶🇦: Officials tried to cover the camera of Danish reporter @RasmusTantholdt to prevent him from filming, while being in the public space. Once again, we urge the Qatari government to respect press freedom and stop preventing journalists from doing their job. @FIFAWorldCup https://t.co/BVUNnMeBFm
— IFJ (@IFJGlobal) November 16, 2022
ভিডিওতে আরও দেখা গিয়েছে, ওই সাংবাদিক বলছেন, আপনারা গোটা বিশ্বকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে কেন আমরা ছবি তুলতে পারব না? আপনি ক্যামেরা ভেঙে দিতে চান? আপনি ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন? এই দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি। সংবাদমাধ্যমের কাজে নিয়মবিরুদ্ধভাবে হস্তক্ষেপের প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে। এরপর এক বিবৃতিতে সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি জানিয়েছে, ওই সাংবাদিকদের সচিত্র পরিচয়পত্র দেখার পর সেখানে কর্মরত নিরাপত্তারক্ষীরা ক্ষমা চেয়ে নিয়েছেন ওই চ্যানেলের প্রতিনিধিদের কাজে। এরপর সেখান থেকে সরাসরি সম্প্রচারের কাজ চালিয়ে গিয়েছেন সাংবাদিকরা।
দোহায় সংবাদমাধ্যম কোথায় ছবি তুলবে সেই ব্যাপারে কঠোর বিধিনিষেধের অভিযোগ মানতে চাননি বিশ্বকাপ আয়োজকরা। কাতারের বিশ্বকাপ আয়োজকদের তরফে ডেনমার্কের চ্যানেলের সাংবাদিকের সঙ্গে কথাও বলা হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বকাপ চলাকালীন যেখানে ভিডিও তোলা যাবে সেই সব জায়গায় সংবাদমাধ্যমের কাউকে বাধার মুখে যাতে পড়তে না হয় সে ব্যাপারে নির্দেশিকাও পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট সকলের কাছে। উল্লেখ্য, কাতারে পরিযায়ী শ্রমিকদের উপর শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বকাপের আসরেও অনেক দেশই প্রতিবাদ জানাবে। তার মধ্যে অন্যতম ডেনমার্ক। ডেনমার্ক দল জার্সিতে বিশেষ ধরনের ব্যাজ পরবে প্রতিবাদ জানাতে। শ্রমিকদের অধিকার রক্ষার দাবি জানানোর বার্তা দিতে বিশেষ লোগোও থাকবে। গ্রুপ পর্যায়ে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া ম্যাচের জন্য সেই জার্সিগুলি প্রস্তুত। এমনকী রাখা হয়েছে কালো জার্সিও। এর মাধ্যমে কাতারে বিশ্বকাপের পরিকাঠামো তৈরির কাজ করতে গিয়ে যে নির্মাণকর্মীরা মারা গিয়েছেন তাঁদের প্রতি শোকপ্রকাশ করার পরিকল্পনাও রয়েছে ডেনমার্কের। সেই দেশের সাংবাদিকদের নিগ্রহ তাই গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications