পেশাদার মোহনবাগান, এই সাইটে এক ক্লিকেই মিলবে অনলাইনে ডার্বি-র টিকিট

৩ রা ডিসেম্বর কলকাতা লিগের প্রথম ডার্বি, তার প্রস্তুতিতে নেমে পড়ল মোহন-ইস্ট দু' দলই। টিকিটের কাজে ঝাঁপিয়েছে মোহনবাগানও

এখনকার দিনে অনলাইনে একটা বড় সংখ্যার সমর্থকদের অবধি পৌঁছনো যায়। তাই আগেই অনলাইনের রাস্তায় হেঁটেছে মোহনবাগান। তবে গত মরশুমে শিলিগুড়িতে ডার্বি হওয়ার জন্য অনলাইনে বিক্রি করা যায়নি টিকিট। এবার ফের খেলা ফিরেছে যুবভারতীতে। তাই অনলাইনে টিকিট বিক্রি-র সিদ্ধান্ত বাগানের।

পেশাদার মোহনবাগান, এই সাইটে এক ক্লিকেই মিলবে ডার্বি-র টিকিট

ডিসেম্বরের ৩ তারিখ প্রথম আই লিগ ডার্বি তার আগে রবিবার থেকে পাওয়া যাবে অনলাইনে টিকিট , এমনটাই জানিয়েছেন মোহনবাগানের সহসচিব সৃঞ্জয় বসু। গেট টু দ্য গেমসে নামের সাইটে ঢুকে টিকিট বুক করা যাবে। এই সাইটে নিয়মিত বিভিন্ন বড় ইভেন্টের টিকিট পাওয়া যায়। ইতিমধ্যেই দেখা যাচ্ছে শ্রীলঙ্কা বনাম ভারত ম্যাচের টিকিটও বুক করা যায়। ডার্বির টিকিট বিক্রির জন্য যাতে কোনও রকম ঝামেলা না হয় তাই একেবারে পেশাদারিত্বের পথে হেঁটেছে মোহনবাগান কর্তৃপক্ষ।

পেশাদার মোহনবাগান, এই সাইটে এক ক্লিকেই মিলবে ডার্বি-র টিকিট

কত টিকিট অনলাইনে বাজারে ছাড়া হবে তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। তবে চাহিদা বুঝে তার নিরিখেই অনলাইন টিকিট ছাড়া হবে। সেক্ষেত্র মোহন-ইস্ট ফ্যানদের জন্য বার্তা, আগে এলে আগে পাবেন। ডাব্লুডাব্লুডাব্লু.গেটদ্যগেমস.কম সাইটে অনলাইন টিকিট বিক্রি শুরু -র পরপরই লগ ইন করলে পেয়ে যাবেন সামনের রবিবার কলকাতা ময়দানের সেরা ব্লকবাস্টার দেখার এন্ট্রি পাস।

তবে মাঠে নিরাপত্তা বিষয়ে রীতিমতো সতর্ক মোহনবাগান। কোনও রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে সবুজ-মেরুণ কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+