আই লিগ, আইএসএলের জট কাটাতে এআইএফএফের নয়া দাওয়াই

আই লিগ, আইএসএলের জট কাটাতে এআইএফএফের নয়া দাওয়াই। কী বেরোল মধ্যপন্থা?

এক নয় দুই নয়, এবার আবার তিনটে লিগ। এমনটাই নাকি ফেডারেশনের দেওয়া রফাসূত্র। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মত দলগুলি ঠিক কীভাবে আইএসএলে খেলবে তা নিয়ে কোনও সমাধানসূত্র বের করতে পারা যায়নি শনিবারেরর বৈঠকে।

এদিন দিল্লিতে ফুটবল হাউসে ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন এআইএফএফ-র পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল এছাড়াও ছিলেন সুনন্দ ধর,সুব্রত দত্ত। উপস্থিত ছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। এছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান, শিলং লাজং, চার্চিলের প্রতিনিধিরাও হাজির ছিলেন।

লিগের দ্বন্দ্ব মেটাতে এআইএফএফের নয়া দাওয়াই

এআইএফএফের মাথা থেকে এই রফাসূত্রের ফল সুপার লিগ। একইসঙ্গে চলবে আইএসএল ও আই লিগ। আইএসএলের সেরা চার বা পাঁচ দল পাবে সুপার লিগের যোগ্যতা। ঠিক একইরকমভাবে আই লিগের সেরা চার বা পাঁচ দলও সুযোগ পাবে এই সুপার লিগে খেলার। সুপার লিগের খেলাগুলি হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে।

এই সুপার লিগে যে চ্যাম্পিয়ন হবে সেই দল পাবে এএফসি-র চ্যাম্পিয়ন্স লিগে। অন্যদিকে রানার্স আপ দল খেলবে এএফসি কাপে। এরফলে আইএসএল-র ওয়ান সিটি ওয়ান লিগ কনসেপ্টও থাকবে না। আবার ইস্ট-মোহনকে ফ্রাঞ্চাইজি ফি দিতে হবে না। এদিকে সাপও মরবে লাঠিও ভাঙবেনা এই নিয়ম মেনে আইএসএলের দলগুলিও ভারতীয় ফুটবলের মূল স্রোতে চলে এল।

তবে এই পুরো ব্যবস্থাটাই হবে শুধুমাত্র একটি মরশুমের জন্য।সামনের মরশুমে এই সুপারলিগই হবে দেশের সর্বোচ্চ লিগ। তার পরবর্তী পর্যায়ে ভারতীয় ফুটবল কোন খাতে বইবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এএফসি-র সঙ্গে কথা বলার পরই। এদিনের বৈঠকে ইস্টবেঙ্গল-মোহনবাগান দু'দলই আইএসএলে খেলার দাবি জানায়। সওয়াল করা হয় একটা লিগের জন্য। কিন্তু এই মুহূর্তে আইএসএলের যা রূপরেখা রয়েছে তা বদলানোও সম্ভব নয়। ফলে ফেডারেশনের পক্ষ থেকে আই লিগের দলগুলিকে কিছুটা নিজেদের অবস্থান থেকে সরে আসার জন্য আবেদন জানানো হয়।

ক্লাবগুলিকে নিজেদের প্রস্তাব সম্বলিত চিঠি পাঠিয়ে দিচ্ছে এআইএফএফ। এবার ক্লাবগুলি নিজেদের কমিটির সঙ্গে বৈঠকের পর এই নতুন ভাবনায় সিলমোহর দেবে। যদিও সূত্রের খবর এই সুপার লিগ এই প্রস্তাবে সোমবারই সরকারিভাবে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে মোহনবাগান- ইস্টবেঙ্গল।অর্থাৎ কার্যত ইস্ট-মোহনের যুগ্ম লড়াই ও অন্যদিকে আইএসএলের কাছে অনেকটাই নতি স্বীকার করতে হল এআইএফএফকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+