Bar Puja: ময়দানে ঐতিহ্যের বার পুজো, লিগ শিল্ডের স্বপ্নে সবুজ মেরুন, ইস্টবেঙ্গলের ভাবনায় নতুন মরশুম
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ১লা বৈশাখ। হাল খাতা, মিষ্টি মুখ আর এক রাশ স্বপ্ন নিয়ে সূচনা একটা নতুন বছরের। প্রথা মেনে বৈশাখের প্রথম দিনে ময়দানের রীতি মেনে হল বার পুজো।পাশাপাশি প্রথা মেনে হল বার পুজো। ময়দানের দুই বড় ক্লাবেই উৎসবের মেজাজ। সাবেকিয়ানার সঙ্গে ময়দানের লেগেছে কর্পোরেটের ছোঁয়াও। কিন্তু বার পুজোর সংস্কৃতি অমলিন ময়দানে।
সোমবার লিগ শিল্ড জয়ের লক্ষ্যে নামবে মোহনবাগান এসজি। ফলে সবুজ মেরুন ফুটবলাররা বার পুজোতে উপস্থিত ছিলেন না। শুধু মাত্র ছিলেন দিব্যেন্দু বিশ্বাস ও আমনদীপ সিং। তাঁরাই নতুন মরশুমের সংকল্প করলেন। শিশির ঘোষ , প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তনীরা উপস্থিত ছিলেন বার পুজোতে।

উৎসবের আমেজে খামতি নেই গঙ্গাপারের ক্লাবে।সচিব দেবাশিস দত্ত সহ উপস্থিত ছিলেন বাগানের শীর্ষ কর্তারা। ঐতিহ্যের বার পুজোতে দলের কোচ ফুটবলাররা উপস্থিত না থাকলেও সদস্য সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নববর্ষের দিনের সবুজ মেরুন তাঁবুতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। সংগীত অনুষ্ঠান ও লুচি আলুরদমে মজলেন সবুজ মেরুন সদস্য সমর্থকরা।
বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "২০০২ সালে ১৫ এপ্রিল আমরা চার্চিলকে হারিয়ে জাতীয় লিগ জিতেছিলাম। আমরা আগামীকাল ও মুম্বইকে হারিয়ে প্রথম বার লিগ শিল্ড জিতে এসিএলে সুযোগ পাব। "
কলকাতার আরও এক প্রধান ইস্টবেঙ্গলেও হল বার পুজো। ইতিমধ্যে মরশুম শেষ হয়েছে লাল হলুদের। আইএসএল প্লে অফের স্বপ্ন অধরাই থেকেছে। তবে এবার সুপার কাপ এসেছে ইস্টবেঙ্গল তাঁবুতে। বার পূজা থেকেই আগামী মরশুমে আরও ভালো খেলার শপথ নিল লাল হলুদ। গত চার বছর ধরে আইএসএলে সাফল্য নেই লাল হলুদের। এবার আগে থেকেই দল গঠনে জোর দিয়েছে ইস্ট বেঙ্গল ও ইমামী। লাল হলুদের বার পুজোয় উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতির কল্যাণ চৌবে।
কোচ কার্লেস কুয়াদ্রাত, সহকারী প্রশিক্ষক ডিমাস দেলগাদো, অধিনায়ক ক্লেইটন সিলভা, সৌভিক চক্রবর্তী, ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার, সহ সভাপতি ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত ও কর্মসমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই মরশুম শেষ হয়ে গিয়েছে লাল হলুদের। তাই এখন থেকেই ভাবনা শুরু নতুন মরশুমের। কোচ সমর্থকদের নতুন শুভেচ্ছা জানিয়ে বলেন, এটা দারুন একটা অনুষ্ঠান, এবার আমরা সুপার কাপ জিতেছি আগামী বছর আমাদের লক্ষ্য আইএসএলে টপ সিক্সে জায়গা করে নেওয়া।"
ইস্ট-মোহনের পাশাপাশি ভবানীপুর , এরিয়ানের মতো ময়দানের অ্ন্য ক্লাব গুলিতেও হল বার পুজো।সময় বদলেছে, বার পুজোতে আগের মতো জৌলুস বা উন্মাদনা আগের মতো নেই। কিন্তু ঐতিহ্য আর সাবেকিয়ানা আগের মতোই আছে ময়দানের বার পুজোয়। সাফল্যের স্বপ্ন নিয়েই আরও একটা নতুন বছরের পথ চলা শুরু করল বাংলার ফুটবল।












Click it and Unblock the Notifications