অনুশীলনের মাঝে হৃদযন্ত্র বিকল হয়ে প্রয়াত ওমানের জাতীয় দলের ফুটবলার
অনুশীলনের মাঝেই প্রাণ হারালেন ওমানের জাতীয় দলের ফুটবলার মুখালিদ আল রাকাদি। ওমান্তেল লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে সুওয়াইকের বিরুদ্ধে মাঠে নামার জন্য ওয়ার্ম আপ করছিলেন মুখালিদ। মুসক্যাট দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে গা ঘামানোর সময়েই হৃদ যন্ত্র বিকল হয়ে পড়ে মুখালিদের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তড়িঘড়ি স্টেডিয়ামের অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। ওমানের এক স্থানীয় সংবাদ সংস্থা টুইট করে জাতীয় দলের এই ডিফেন্ডারের অকাল প্রয়াণের কথা প্রথম জানায়। টুইটে তারা লেখে, "মুসক্যাট এফসি'র ফুটবলার মুখালিদ আল-রাকিদি হাসপাতালে পৌঁছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল-সুওয়াইক এফসি'র বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের সময়ে হার্ট অ্যাটাক হয় তাঁর।"
Muscat Player Mukhaled Al-Raqadi Passes Away..#Oman Muscat FC player Mukhaled Al-Raqadi died after being taken to hospital after falling while warming up before the start of his team’s match with Al-Suwaiq FC today in the 6th round of the Omantel Football League. pic.twitter.com/TdEKk3fElU
— Ayman Mat News (@AymanMatNews) December 22, 2021
২৯ বছর বয়সী ডিফেন্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মুখালিদের ক্লাব মুসক্যাট এফসি। প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছে, "ক্লাবে বোর্ড অব ডিরেক্টর্স আল-রাকাদি'র পরিবার এবং পরিজন'কে সমবেদনা জানায়। তাঁদের পাশে রয়েছি আমরা প্রত্যেকে। প্রার্থনা করি আল-রাকাদি সর্ব শক্তিমানের স্মরণ পাক। ঈশ্বর ওর উপর করুণা করুন। আমরা ভগবানের অংশ। তিনিই আমাদের পাঠিয়েছেন, আবার তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।"
বিশ্ব ফুটবলে সম্প্রতি একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। মাঠের মধ্যে মৃত্যু না হলেও হৃদ যন্ত্রের সমস্যার প্রশ্নের মুখে রয়েছে একাধিক তারকা ফুটবলারের কেরিয়ার। ২০২০ ইউরো কাপে মাঠের মধ্যেই হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসনের। দীর্ঘক্ষণ তাঁকে মাঠের মধ্যে সেবা করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনেন চিকিৎসকরা। হার্টের সমস্যার কারণে সময় থাকতেই ফুটবল'কে বিদায় জানাতে বাধ্য হয়েছেন সার্জিও আগুয়েরো।
২০২১-২২ মরসুমেই ম্যানচেস্টার সিটি'কে বিদায় জানিয়েছে বার্সেলোনায় সই করেছিলেন আগুয়েরো। কিন্তু অর্ধেক মরসুমও ক্যাম্প ন্যূ-তে কাটাতে পারলেন না তিনি। শরীর সঙ্গ না দেওয়ায় বাধ্য হয়ে চোখে জল নিয়ে ফুটবল'কে বিদায় জানানোর কথা ঘোষণা করেন তিনি।












Click it and Unblock the Notifications