পুজোর গন্ধ মেখে অলিভার কান আসছেন কলকাতায়, জেনে নিন কোথায়

দুর্গা পুজোর উদ্বোধনে চমক দিতে চলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম 

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগেই কলকাতায় ফুটবলের গন্ধ। পুজোর গন্ধ গায়ে মেখেই ফুটবলের প্রবেশ ঘটবে শহরে। শহরে ফের একবার পা রাখতে চলেছেন প্রাক্তন জার্মান গোলরক্ষক অলিভার কান। সাত বছর পর ফের এই শহরে আসবেন বায়ার্ন মিউনিখ ও জার্মান দলের গোলরক্ষক।

পুজোর গন্ধ মেখে অলিভার কান আসছেন কলকাতায়, জেনে নিন কোথায়

কেরিয়ারের শেষ ম্যাচ এই কলকাতাতেই খেলেছিলেন জার্মান তারকা। এবার এসে ফুটবল খেলবেন কিনা তা অবশ্য জানা নেই। কিন্তু কলকাতার ফুটবল ফ্যানরা ফের একবার এই মহাতারকার ঝলক দেখতে পাবেন।

রাজ্যের পুর ও নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবার কলকাতায় নিয়ে আসছেন অলিভার কানকে। ববি হাকিম চেতলা অগ্রণী পুজোকমিটির সঙ্গে যুক্ত। ক্লাবের পুজোর উদ্বোধনে কানকে নিয়ে আসছেন তিনি। কানের সঙ্গে পুজোর উদ্বোধনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মারাদোনাও কলকাতায় এসে চেতলা অগ্রনী ক্লাবে যাবেন।

পুজোর গন্ধ মেখে অলিভার কান আসছেন কলকাতায়, জেনে নিন কোথায়

ববি হাকিম জানিয়েছেন, '২০০৮ সালে কলকাতায় এসেছিলেন অলিভার কান। তাঁর ইচ্ছা ছিল আবার কলকাতায় ফিরে আসার। তাই তাঁর সঙ্গে যোগাযোগ করা হতেই তিনি সানন্দে রাজি হয়েছেন। কলকাতাকে এটা আমাদের পুজো উপহার।'

জাতীয় দলের জার্সি গায়ে ৮৬ টি ম্যাচ খেলা অলিভার কান বিশ্ব ফুটবলের বড় তারকা। এছাড়াও টানা ১৪ মরশুম খেলেছিলেন বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+