মরক্কোর পর এবার নাইজেরিয়া, 'আত্মঘাতী' গোলেই চাপে আফ্রিকার সিংহরা

রবিবার ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া ম্যাচেও একইভাবে আত্মঘাতী গোল করে বসলেন সুপার ঈগলসদের তরফে এটেবো।

গোটা ম্যাচে প্রাধান্য রেখে খেলে শেষ অবধি মরক্কোর বৌহাদুজ বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দিয়ে শুক্রবার ইরানের বিরুদ্ধে মরক্কোকে হারিয়ে বসেন। বল পজেশন থেকে আক্রমণ সবেতেই এগিয়ে ছিল মরক্কো। তবে ইরান ম্যাচের শেষে মূল্যবান তিন পয়েন্ট পেয়ে যায়।

মরক্কোর পর এবার নাইজেরিয়া, আত্মঘাতী গোলেই চাপে নাইজেিয়া

রবিবার ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া ম্যাচেও একইভাবে আত্মঘাতী গোল করে বসলেন সুপার ঈগলসদের তরফে এটেবো। ম্যাচের ৩২ মিনিটের মাথায় এই নাইজেরিয় মিডফিল্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। মডরিচ ম্যাচের নায়ক হলেও ভিলেন বনে গেলেন এটেবো।

ব্যাস, ১-০ গোলে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ পেয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে বিরতির পর ফিরে এসে আক্রমণে ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করে নাইজেরিয়া। তবে অ্যালেক্স আইয়োবিরারা গোলের মুখ খুলতে পারেননি। বরং প্রতি আক্রমণে ক্রোয়েশিয়া বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল।

ম্যাচের ৭২ মিনিটের মাথায় বক্সে মধ্যে নাইজেরিয়া ফাউল করলে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে গোল করে সুপার ঈগলসদের কফিনে শেষ পেরেক পোঁতেন লুকা মডরিচ। তারপরে শেষ ২০ মিনিটে বারবার আক্রমণের চেষ্টা করেও কোনও গোল শোধ করতে পারেনি নাইজেরিয়া। এদিন হেরে গ্রুপ ডি-র শেষে নেমে এল সুপার ঈগলসরা। অন্যদিকে ক্রোয়েশিয়া গ্রুপ শীর্ষে চলে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+