২০১৮ বিশ্বকাপের অফিসিয়াল থিম সঙ প্রকাশ করল ফিফা
আর কয়েক দিনের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ বিশ্বকাপ ফুটবল। তার আগে আজ মুক্তি পেল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল থিম সঙ। অফিসিয়াল থিম সঙের নাম দেওয়া হয়েছে ‘লিভ ইট আপ’।
আর কয়েক দিনের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ বিশ্বকাপ ফুটবল। তার আগে আজ মুক্তি পেল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল থিম সঙ। অফিসিয়াল থিম সঙের নাম দেওয়া হয়েছে 'লিভ ইট আপ'।

এই গানটিতে অংশ নিয়েছেন ইন্ডিপেন্ডন্স ডে, এমআইবি খ্যাত উইল স্মিথ৷ গানটি গেয়েছেন নিকি জ্যাম৷ এছাড়া এই গানে সুর মিলিয়েছেন উইল স্মিথ এবং ইরা ইসতারেফি৷
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/kFMZUxX6K6o" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
তবে, এই গানের ভিডিও এখনও প্রকাশ পায়নি। গানটির অডিও ট্র্যাক রিলিজ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা৷ গানটির ভিডিও মুক্তি পাওয়ার কথা ৭ জুন ৷ গানটি ইলেকট্রিক জ্যঁরা-র গান। প্রধাণত এই জ্যঁরের গান থিম সঙ হিসেবে খুব কম শুনতে পাওয়া যায়। বৈষম্যকে দূর করে সাম্যের কথা বলা হয়েছে এই গানে।












Click it and Unblock the Notifications