ইস্টবেঙ্গলের সঙ্গে লোবেরাকে পেতে লড়াইয়ে নামল ওডিশা এফসিও

আগামী মরসুমে কোচ হিসাবে সের্জিও লোবেরাকে নিয়ে হঠাৎ করে সমস্যা ইস্টবেঙ্গলে। মঙ্গলবার রাত থেকে নাটকীয় পালাবদল। যার জেরে প্রায় নিশ্চিত হয়ে যাওয়া লোবেরাকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকার লাল হলুদের আকাশে।

নতুন মরসুমের কোচ হিসাবে হাই প্রোফাইলর সের্জিও লোবেরাকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাত থেকেই ফের টুইস্ট। ইস্টবেঙ্গলেক চাপে ফেলে লোবেরাকে কোচ করতে লড়াইয়ে নেমে পড়েছে ওডিশা এফসিও। ফলে হলুদে লোবেরার আগমন এখন আর মসৃণ থাকলো না। বরং কাঁটা বিছিয়ে দিল পড়শী রাজ্যের আইএসএল দল।

সের্জিও লোবেরা

গত সপ্তাহে আইএসএলের অন্যতম সফল কোচ সঙ্গে মৌখিক কথা বার্তা প্রায় চূড়ান্ত করে ফেলে লাল হলুদ। সূত্রের খবর ছিল স্প্যানিশ কোচ নাকি কলকাতায় কোচিং করানোর বিষয়ে সম্মতিও দিয়েছেন। তার কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে চুক্তির কাগজপত্র। বাকি ছিল শুধু চূড়ান্ত সই পর্ব এবং আনুষ্ঠানিক ঘোষণা।

কিন্তু মঙ্গলবার রাত থেকেই ঘটনার অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। যা কিছুটা হল চিন্তায় ফেলেছে ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তাদের। বর্তমানে চীনের একটি ক্লাবে কোচিং করান লোবেরা। কিন্তু সেই ক্লাব তাকে ছাড়তে চাইছে না। এনওসি না পেলে অন্যত্র কোচিং করাতে পারবেন না স্প্যানিশ কোচ। এর ফলে জটিলতা তৈরি হয়েছে।

সের্জিও লোবেরা

পাশাপাশি ভারতীয় ফুটবল সার্কিটের খবর অনুযায়ী, ইস্টবেঙ্গলের পাশাপাশি ওডিশাও করতে চায় লোবেরাকে। ওডিশার পক্ষ থেকে মোটা অঙ্কের প্রস্তাবও নাকি পাঠানো হয়েছে স্প্যানিশ কোচের কাছে। তারপর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে লোবেরার কোচিং করানো নিয়ে।

১লা বৈশাখে বার পুজোর সকালেই কোচ হিসাবে লোবেরার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আদৌও হবে কিনা তা বলা কঠিন। কোচ চূড়ান্ত না করে ইস্টবেঙ্গল কর্তারা ফুটবলারদের সঙ্গে কথা বলতে পারছেন না। বিদেশী তো বটেই এমনকি ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেও সমস্যায় করতে হচ্ছে।

দ্রুত আগামী মরসুমের কোচ চূড়ান্ত করে ফেলতে মরিয়া ইমামি ও ইস্টবেঙ্গল প্রতিনিধিরা। প্রাথমিকভাবে ইস্টবেঙ্গলের কোচ হওয়া দৌড়েছিলেন হাবাস এবং জোসেফ গাম্বাউ। কিন্তু বাজেট বেশি হওয়ার পরেও লোবেরাকেই কোচ করার বিষয়ে সম্মত হন ইনভেস্টর ইমামি।

ইস্টবেঙ্গল

এমনকি ভারতে ফের কোচিংয়ে ফিরতে আগ্রহী ছিলেন স্প্যানিশ কোচও।কারণ চীনে জৈব সুরক্ষা বলায় কোচিং করাতে হচ্ছে, সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারছেন না তিনি। কিন্তু পেশাদার লোবেরা ভারতে কোচিং করালেও যে ক্লাব থেকে বেশি অঙ্কের প্রস্তাব পাবেন সেদিকেই ঝুঁকতে পারেন।

ইস্টবেঙ্গল এবং ইমামীর প্রতিনিধিরা অবশ্য লোবেরার এজেন্টের সঙ্গে কথা চালাচ্ছে। কোনও ভাবেই প্রায় পাকা হয়ে যাওয়া স্প্যানিশ কোচকে হাতছাড়া করতে নারাজ তারা। তবে পরিস্থিতি যা তাতে বার পুজোর সকালে নতুন কোচের নাম ঘোষণা করা বেশ কঠিন ইস্টবেঙ্গল কর্তাদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+