আইএসএলে ওড়িশা বনাম কেরালার হাড্ডাহাড্ডি লড়াই, খেলার ফল ৪-৪
আইএসএলে ওড়িশা বনাম কেরালার হাড্ডাহাড্ডি লড়াই, খেলার ফল ৪-৪
আইএসএলে ওড়িশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ৪-৪ ফলে শেষ হয়েছে। এম ওনোউ-র হ্যাটট্রিক ও এই ফলের পর ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানেই অবস্থান করছে ওড়িশা এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স।

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ম্যাচের প্রথম মিনিটেই গোল দিয়ে ওড়িশা এফসি-কে এগিয়ে দেন এম ওনোউ। পাঁচ মিনিট পর এন দাসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে কেরালা ব্লাস্টার্স। ম্যাচের ২৮ মিনিটে অ্যাওয়ে দলের হয়ে দ্বিতীয় গোল দেন আরএম বোউলি। ৩৬ মিনিটে গোল শোধও দিয়ে দেন ওড়িশার ওনোউ। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করা পিরেজ গুয়েদেসের গোলে প্রথমার্ধেই ৩-২ গোলে এগিয়ে যায় ওড়িশা।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। ৫১ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ওনোউ। ৪-২ গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। ম্যাচের ৮২ মিনিটে ও একদম অন্তিম সময়ে পেনাল্টি থেকে দুটি গোল দেন ওগবেছে। ফলে ৪-৪ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।
আগামী মঙ্গলবার আইএসএলের শেষ লিগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান এফসি। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের নক আউটে পৌঁছে যাওয়া চেন্নাই এই ম্যাচ জিততে চায়। অন্যদিকে ১৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড।












Click it and Unblock the Notifications