আইএসএলে নর্থইস্টকে হারিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে ওড়িশা এফসি

আইএসএলে নর্থইস্টকে হারিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে ওড়িশার

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এল ওড়িশা এফসি। পরের ম্যাচ জিতলে টুর্নামেন্টের প্লে-অফে যাওয়ার সুযোগ পেলেও পেতে পারে তারা। অন্যদিকে লাগাতার হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া নর্থইস্ট ইউনাইটেডের কাছে ঘুরে দাঁড়ানোর আর কোনও উপায় নেই বলা চলে।

প্রথমার্ধ

প্রথমার্ধ

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে হোম টিম। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক সংঘটিত আক্রমণ তুলে আনতে থাকেন ওড়িশা এফসি-র খেলোয়াড়রা। যদিও খেলার গতির বিরুদ্ধে গিয়ে ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করেন নর্থইস্ট ইউনাইটেডের এম চাভেস। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকে হোম দল।

দ্বিতীয়ার্ধ

ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ওড়িশা এফসি, দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। স্থানীয় দলের আক্রমণে কার্যত ফালাফালা হয়ে যায় নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্স। ম্যাচের ৪৭ ও ৭২ মিনিটে ওড়িশার হয়ে দুটি গোল দেন যথাক্রমে এম ওনউ ও পিরেজ গুয়েদেস। ২-১ ফলেই শেষ হয় ম্যাচ।

লিগ তালিকা

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি। ১৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্টে অবস্থান করা নর্থইস্ট ইউনাইটেড লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে এফসি গোয়া। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে সেকেন্ড বয় এটিকে।

শনিবারের খেলা

শনিবারের খেলা

শনিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। ১৬ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। শনিবারের ম্যাচ জিতলেই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছবেন তাঁরা। ১৬ ম্যাচ খেলে ১৫ পয়েন্টে দাঁড়িয়ে থাকা কেরালা ব্লাস্টার্সের কাছে এই ম্যাচ নিয়মরক্ষা ছাড়া আর কিছু নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+