মুম্বই সিটি এফসি-কে ৪-২ গোলে হারিয়ে হালে পানি পেল ওড়িশা এফসি

মুম্বই সিটি এফসি-কে ৪-২ গোলে হারিয়ে হালে পানি পেল ওড়িশা এফসি

মুম্বই সিটি এফসি-কে ৪-২ গোলে হারিয়ে আইএসএল-এ ছয় নম্বর স্থানে উঠে এল ওড়িশা এফসি। ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে ঘরের মাঠে ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে মুম্বই শিবির।

মুম্বই সিটি এফসি-কে ৪-২ গোলে হারিয়ে হালে পানি পেল ওড়িশা এফসি

বৃহস্পতিবার রাতে মুম্বই ফুটবল এরিনা-তে আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্য়াচে ওড়িশা এফসি-র মুখোমুখি হয়েছিল হোম টিম। ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। খেলার ছয় মিনিটের মাথায় গোল দিয়ে ওড়িশা এফসি-কে এগিয়ে দেন মার্কি সিসকো হার্নান্ডেজ। ম্যাচের ২১ ওড়িশার হয়ে দ্বিতীয় গোল করেন আরিদেন সান্তানা। প্রথমার্ধের চল্লিশ মিনিটে তৃতীয় গোল দিয়ে অ্যাওয়ে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন জেরি।

খেলায় ফিরতে মরিয়া মুম্বই এফসি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায়। ৫১ মিনিটে পেনাল্টি পেয়ে যায় হোম টিম। গোল দেন মুম্বই-র মার্কি মহম্মদ লারবি। ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে মুম্বই সিটি এফসি। কিন্তু খেলার গতির বিপরীতে গিয়ে ৭২ মিনিটে ওড়িশা এফসি-র হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন আরিদেন সান্তানা। শেষ মুহূর্তে ফ্রান্সিসকো ডোরোনসোর আত্মঘাতী গোলে মান বাঁচে মুম্বই-র।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ছয় নম্বরে উঠে এল ওড়িশা এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। আজ সন্ধ্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+