আইএসএলে কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র

আইএসএলের সপ্তম ম্যাচে গোলশূন্য ড্র করল কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে এবারের আইএসএলে প্রথম পয়েন্ট সংগ্রহ করল। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে হারিয়েছিল কেরালাকে। নর্থইস্টকে একই ব্যবধানে পরাস্ত করে বেঙ্গালুরু এফসি।

কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র

আজ ফতোরদায় অনুষ্ঠিত এই ম্যাচটিই এবারের আইএসএলে প্রথম গোলশূন্য ম্যাচ। দুই দলই ২-৪ ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এদিন শুরু থেকেই রক্ষণাত্মক মেজাজে খেলতে থাকে। প্রথমার্ধের বেশিরভাগ সময়ই খেলা চলে মাঝমাঠে। দুই দলের রক্ষণকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। ৩৬ মিনিটে কেরালা ব্লাস্টার্সের সুবর্ণ সুযোগটি নষ্ট করেন জর্জ দিয়াজ। একজন ডিফেন্ডারকে পরাস্ত করার পর গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। শট বাইরে চলে যায়।

কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র

দ্বিতীয়ার্ধেও কেরালা ব্লাস্টার্স কয়েকটি সুযোগ তৈরি করেছিল। নর্থইস্ট ইউনাইটেডের থেকে ভালোও খেলেছে। কিন্তু কাজের কাজটা হয়নি। ৫১ মিনিটের মাথায় যে মিসটি সাহাল সামাদ করেন সেটি টুর্নামেন্টের সেরা মিসও হতে পারে! ভিন্সি ব্যারেটো ডিফেন্ডারদের চ্য়ালেঞ্জ সামলে বল বাড়ান সামাদের দিকে। ফাঁকা গোল পেয়েও তিন কাঠিতে রাখতে পারেননি সামাদ। ৫৪ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে কেরালা ব্লাস্টার্স। এবার দিয়াজের শট সোজা চলে যায় গোলকিপারের হাতে। ৮৩ মিনিটে আলভারে ভাজকুয়েজের গোলমুখী হেড ঝাঁপিয়ে পড়ে অনবদ্য দক্ষতায় বাঁচান নর্থইস্টের গোলরক্ষক শুভাশিস রায়। শেষের দিকেও কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ফাইনাল টাচের অভাবে গোল করতে পারেনি। কেরালা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নর্থইস্ট এদিন একটিও গোলমুখী শট মারতে পারেনি। এদিনের ম্যাচে এক পয়েন্ট পেয়ে তারা ভাগ্যবানই মনে করতে পারে নিজেদের।

কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র

এদিনের ম্যাচে ৫২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল কেরালা ব্লাস্টার্স। সঠিক পাস খেলার নিরিখেও এদিনের ম্যাচে এগিয়ে তারা। সোমবার নর্থইস্ট খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। তার আগের দিন বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। এদিনের ম্যাচের পর পয়েন্ট তালিকায় কেরালা রইল অষ্টম স্থানে, নর্থ ইস্ট নবম স্থানে। কাল জামশেদপুর এফসির মুখোমুখি হবে এফসি গোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+