আইএসএলে জয় অধরাই মুম্বই সিটি এফসির! পয়েন্ট আদায় করে নাছোড় নর্থইস্ট ইউনাইটেডের
আইএসএলে টানা ৬টি ম্যাচে জয়ের মুখ দেখতে পারল না মুম্বই সিটি এফসি। আজ প্রথমার্ধে এগিয়ে থেকেও নর্থইস্ট ইউনাইটেডের কাছে আটকে গেল গতবারের চ্যাম্পিয়নরা। ১৫ ডিসেম্বর শেষবার জয় পেয়েছে মুম্বই, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। তারপর তিন ম্যাচে পরাজয়, তিনটি ড্র।

আজ মারগাওয়ের ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকে দুই দলই পজিটিভ খেলা শুরু করে। যদিও কিছুক্ষণের মধ্যেই ম্যাচের রাশ নিয়ে আধিপত্য বজায় রাখে মুম্বই সিটি এফসি। কয়েকটি সুযোগও তৈরি হয়। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করতে সক্ষম হন বিক্রম সিং, যদিও রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে।
No 𝐒𝐓𝐎𝐏𝐏𝐈𝐍𝐆 that one! 😮
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2022
A 🔝 penalty by Jahouh on his return to the @MumbaiCityFC playing XI! 🎩#MCFCNEU #HeroISL #LetsFootball pic.twitter.com/G2UiQSeHUm
৩০ মিনিটে স্পট কিক থেকে গোল করে মুম্বই সিটি এফসিকে এগিয়ে দেন আহমেদ জাহৌহ। এর মিনিট দুয়েক পর ক্যাসিও গ্যাব্রিয়েলের প্রয়াস অনবদ্য দক্ষতায় বাঁচয়ে দেন নর্থইস্টের গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী। বিরতির আগে আরও একটি গোল পেতে পারত মুম্বই।

তবে দ্বিতীয়ার্ধে পুরো অন্য মেজাজে খেলতে থাকে নর্থইস্ট ইউনাইটেড। ৪৯ মিনিটে গুরজিন্দর কুমারের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতা ফেরেনি। ৫৬ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন ভিপি সুহের। এই শটটি পোস্টে লেগে ফেরার মিনিট দুয়েক পর মার্সেলিনহোর শটও পোস্টে লাগে। বেশ কয়েকটি গোলের সুযোগ যেমন নর্থইস্ট তৈরি করেও গোল পায়নি, তেমনই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন শুভাশিস। শেষ অবধি ৭৯ মিনিটে মহম্মদ ইরশাদের গোলে সমতা ফেরায় নর্থইস্ট।
Mohamed Irshad got @NEUtdFC back on level terms with a sweet finish! 👏😎#MCFCNEU #HeroISL #LetsFootball pic.twitter.com/QuPrteqMW8
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2022
এরপরও গোল পেতে মরিয়া ছিল মুম্বই, তবে গ্যাব্রিয়েলের প্রয়াস অবিশ্বাস্যভাবে রুখে দেন শুভাশিস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়়েন মুম্বইয়ের আমে রানাওয়াড়ে। কিন্তু প্রতিপক্ষের ১০ জন থাকার ফায়দা তোলার জন্য পর্যাপ্ত সময় ছিল নর্থইস্টের কাছে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট তালিকার চারে রইল মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে খালিদ জামিলের নর্থইস্ট।
Woodwork ❌
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2022
Crossbar ❌@NEUtdFC were 𝙪𝙣𝙡𝙪𝙘𝙠𝙮 to not score more than once tonight! 😮#MCFCNEU #HeroISL #LetsFootball | @marcelinholeite pic.twitter.com/75fAunwoaS












Click it and Unblock the Notifications