Durand Cup 2024: এগিয়ে থেকেও মোহনবাগান এসজির স্বপ্নভঙ্গ, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান এসজির স্বপ্নভঙ্গ। নর্থইস্টের কাছে টাইব্রেকারে হেরে ঘরের মাঠে মরশুমের প্রথম কাপ জয় অধরাই থাকল সবুজ মেরুনের। নির্ধারিত সময়ে খেলার ফল ২-২। কিন্তু ট্রাইবেকারে ৩-৪ ফলে হেরে স্বপ্ন ভঙ্গ বাগানের। প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল নর্থইস্ট।
ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান এসজি। পেনাল্টি থেকে গোল করে মোহনবাগান এসজিকে এগিয়ে দেন জেসন কামিংস। গোলরক্ষককে ভুল দিকে ফেলে গোল করলেন কামিংস। শুরুতেই গোল পেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী ও আক্রণাত্বক হয়ে উঠেন হোসে মলিনার দল। ৩৮ মিনিটে মোহনবাগান এসজি দলে বড় ধাক্কা। উঠে গেলেন আলবার্তো। সেই জায়গায় এলেন আশিস রাই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্য চেহেরায় দেখা গেল নর্থ ইস্ট দলকে। ৫৫ মিনিটে প্রথম গোল হজম করল মোহনবাগান এসজি। নর্থইস্টের বিদেশি ফুটবলার আজারাইস প্রথম গোলটি করলেন। এরপর কোথায় ম্যাচে ফিরবেন কামিংসরা, বরং হল উল্টোটাই। বাগান রক্ষণেক ভুলের সুযোগ নিয়ে নর্থইস্টকে সমতায় ফেরালেন গুলেরমো। ম্যাচের ফল হয়ে গেল ২-২।
ম্যাচ ৯০ মিনিটে শেষ করতে চেয়েছিলেন মলিনা। এরজন্য বাকি সময়ে গোল করা প্রয়োজন ছিল মলিনার দলের। কিন্তু চাপ বজায় রাখল উত্তর পূর্বের দলটি। এই সময়ে বিশাল কাইথ বেশ কয়েকবার ভালো সেভ করলেন।
নির্ধারিত সময়ের খেলা শেষ হল ২-২ গোলে। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে মোহনবাগান এসজির হয়ে প্রথম গোল করেন কামিংস, দ্বিতীয় গোল করেন মনবী, কিন্তু লিস্টনের শট রুখে দেন নর্থইস্ট গোলরক্ষক। এরপর দিমিত্রি গোল করলেও পঞ্চম শট শুভাশিস গোলে রাখতে পারেননি।
অন্যদিকে নর্থইস্টের হয়ে গোলগুলি করেন গুলেরমো, জাবাকো, পার্থীভ গগৌ, আজারাই, ফলে ৩-৪ গোলে হেরে স্বপ্নভঙ্গ হল বাগানের। কোয়ার্টার ফাইনাল বা সেমির মতো ফাইনালে দলকে জেতাতে পারলেন না বিশাল কাইথ। বদলে নায়ক হলেন নর্থইস্টের গোলরক্ষক গুরমীত।
ম্যাচ দেখতে যুবভারতীতে উপস্থিত ছিলেন জন আব্রাহম। তবে তার সামনেই গ্যালারি জুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ ধ্বনিত হল।
মোহনবাগান এসজি প্রথম একাদশ-বিশাল কাইথ, টম অলড্রেড, অনিরুদ্ধ থাপা, স্টুয়ার্ট, মনবীর সিং, শুভাশিস বোস (অধিনায়ক), লিস্টন কোলাসো, সাহাল সামাদ, আলবার্তো, জেসন কামিংস, আপুইয়া












Click it and Unblock the Notifications