কোপা ডেল রে-তে এগিয়ে চলেছে বার্সা, জোড়া গোল মেসির, দেখুন ভিডিও
দুরন্ত বার্সেলোনার জয়রথ অব্যহত।
ছুটেই যাচ্ছে বার্সেলোনার জয়রথ। এবার বার্সা ঝড়ের সামনে উড়ে গেল লেভান্তে। ঘরের মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল তারা। এদিনের জয়ের ফলে লা লিগা টেবলে ৯ পয়েন্টের ব্যবধানে এক নম্বর জায়গাটা মজবুত রাখলেন ক্যাটালন জায়ন্টরা। একবার তাদের দাপট দেখা গেল কোপা ডেল -রে-তে।
কোনও টুর্নামেন্টেই বার্সেলোনাকে আটকানো যাচ্ছে না। কোপা ডেল -রেতে ৬-১ গোলের গড়ে কোয়ার্টার ফাইনালের টিকিট বুক করে নিল ভালভারদে-র ছেলেরা। এদিন দ্বিতীয় লেগের খেলায় ৫-০ গোলে জিতল বার্সা। এদিন মেসি বার্সা -র হয়ে জোড়া গোল করেন। ১৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এর মিনিট দুয়ের মধ্যেই ফের গোল।
A great #CopaBarça night at Camp Nou - which was your favourite goal?
🔵🔴 pic.twitter.com/21Xfvx36U1
— FC Barcelona (@FCBarcelona) January 12, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২৮ মিনিটে ব্যবধান বাড়ান জোর্ডি অ্যালবা। ৩১ মিনিটে ফের গোল এবার গোলদাতা লুই সুয়ারেজ। ৪-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। ৮৭ মিনিটে রাকিটিচের গোলে সেল্টার কফিনে শেষ পেরেকটি পোঁতা হয়ে যায়। প্রথম লেগ ১-১ শেষ করেছিল বার্সেলোনা। কিন্তু এদিন ৫-০ গোলে জিতে বাজিমাত করে দিলেন ভালভারদের ছেলেরা।
☹️ Did you miss Barça v Celta?
😀 Fear not!
🎥 Watch the best action right here 👇https://t.co/sE1gtN0cim
— FC Barcelona (@FCBarcelona) January 12, 2018
Click it and Unblock the Notifications