Real Madrid: এমবাপের চোট নিয়ে প্রবল উদ্বেগ রিয়াল শিবিরে, নেইমারের জন্য অপেক্ষা বাড়ছে আল হিলালের

রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল। দুই মহাদেশের দুই ক্লাব। কিন্তু দুই ক্লাবই তাদের দলের মহাতারকাদের নিয়ে বিরাট সমস্যায়। একদিকে চোটের তালিকায় থাকা নেইমারের জন্য অপেক্ষা অন্তহীন হচ্ছে আল হিলালের অন্যদিকে মরশুমের শুরুতেই চোট পেয়ে রিয়াল মাদ্রিদের চিন্তা বাড়ালেন এমবাপে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচে সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না। সদ্য স্প্যানিশ ক্লাবের হয়ে ধারাবাহিকতা দেখাতে শুরু করেছেন কিলিয়ান এমবাপে।গোলও করতে শুরু করে নিয়মিতভাবে কিন্তু শুরুতেই বিরাট ধাক্কা। মঙ্গলবার রাতে আলাভেসকে ৩-২ গোলে হারায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

Real Madrid

রিয়ালের প্রথম একাদশে থাকা এমবাপে ৪০তম মিনিটে গোল করেন।তবে ম্যাচের পুরো সময় অবশ্য খেলতে পারেননি এমবাপে। ফরাসি তারকা ফরোয়ার্ড অস্বস্তি নিয়ে উঠে যান ম্যাচের ৮০তম মিনিটে। তখনই সংশয় জেগেছিল, অবশেষে আশঙ্কাই সত্যি হল। চোটের সমস্যাতেই পড়েছেন এমবাপে।

বাঁ পায়ের থাই মাসলে চোট এমবাপের। সেই চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৫ বছর বয়সি এমবাপেকে। ফরাসি তারকার চোটের কথা নিশ্চিত করে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবারের মাদ্রিদ ডার্বিতেও এমবাপেকে ছাড়াই নামতে হবে রিয়াল মাদ্রিদকে। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবলে দু' নম্বরে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

অন্যদিকে, ২০২৫ সালের আগে নেইমারের ক্লাব ফুটবলে ফেরার কোনও আশা নেই। ফরাসি ক্লাব পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেন নেইমার। নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নেওয়ার আগেই চোটে পড়েন তিনি। ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল পাঁচটি ম্যাচ।

ISL: মোহনবাগান এসজির মিশন বেঙ্গালুরু, প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্টই পাখির চোখ মহমেডানের
গত জুলাইয়ে অনুশীলনে ফেরেন নেইমার। সেই থেকে ব্রাজিলিয়ান তারকার খেলার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ব্রাজিলিয়ান তারকা যে এখনই মাঠে ফিরতে পারবেন না ত নিশ্চিত করেছেন আল হিলালের কোচ।।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+