বিশ্বকাপে কেমন পারফরম্যান্স নাইজেরিয়ার, চোখ বুলিয়ে নিন একনজরে
বিশ্বকাপের আসরে আফ্রিকান সুপার ঈগলসরা সবসময়ই চমকে দিতে তৈরি।
বিশ্বকাপের আসরে আফ্রিকান সুপার ঈগলসরা সবসময়ই চমকে দিতে তৈরি। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপের আসরে নেমে শেষ সাতবারের মধ্যে ছয়বারই যোগ্যতা অর্জন করেছে নাইজেরিয়া। তিনবার শেষ ষোলোয় গিয়েছে। মোট ১৮টি ম্যাচ খেলে ৫টিতে জয় এসেছে, ড্র করেছে ৩টি ম্যাচ ও হারতে হয়েছে ১০টি ম্যাচে। নাইজেরিয়া পক্ষে ২০টি গোল করেছে ও গোল খেয়েছে ২৬টি। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে সুপার ঈগলসদের পারফরম্যান্স।

একনজরে বিশ্বকাপে নাইজেরিয়া
- ১৯৩০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিশ্বকাপের আসরে দেখা যায়নি নাইজেরিয়াকে। মাঝে ১৯৯৬ সালের বিশ্বকাপে নাম প্রত্যাহার করে নেয় সুপার ঈগলসরা।
- ১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে এসে শেষ ১৬-য় ওঠে নাইজেরিয়া।
- ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপেও দ্বিতীয় রাউন্ডে ওঠে।
- ২০০২ সালে জাপান বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়।
- ২০০৬ জার্মানি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া।
- ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রুপ স্টেজে বিদায় নিলেও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠে নাইজেরিয়া।












Click it and Unblock the Notifications