পিএসজির তারকা হয়ে ওঠার চ্যালেঞ্জ নেইমারের, রিয়ালের বিরুদ্ধে ম্যাচে পরীক্ষা সাম্বা তারকার
এই ফুটবল মরশুমের শুরুতে বিশ্বকে চমকে দেওয়া দলবদল করেছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর দলবদল হতে না হতেই জোর জল্পনা শুরু হয়েছিল , পিএসজিতে নাকি ভালো নেই সাম্বা তারকা।
এই ফুটবল মরশুমের শুরুতে বিশ্বকে চমকে দেওয়া দলবদল করেছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর দলবদল হতে না হতেই জোর জল্পনা শুরু হয়েছিল , পিএসজিতে নাকি ভালো নেই সাম্বা তারকা। রিয়ালের সঙ্গে কথা বলেছেন তাঁর বাবা। কিন্তু তারপর নিজেই সেই জল্পনায় জল ঢেলে দেন নেইমার। জানিয়ে দেন রিয়ালে যাচ্ছেন না থাকছেন পিএসজি-তেই। এদিকে এই অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পিএসজি এবং রিয়াল। এই ম্যাচ নেইমারের অ্যাসিড টেস্ট। পিএসজি-র মহতারকা হয়ে ওঠার সুযোগ নেইমারের সামনে।

পিএসজি তে যোগ দিয়েই কাভানি, উনাই এমরি-র সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পিএসজি তারকা। এত বড় ট্রান্সফার মানি দিয়ে দলে তিনি যেন কার্যত উড়ে এসে জুড়ে বসেছেন, এরকম একটা ভাব দেখায় পিএসজি ড্রেসিংরুম। বার্সেলোনায় যত সহজে তিনি নিজের জায়গা করে নিতে পেরেছিলেন দলের মধ্যে এখানে শুরুতেই একটা খিঁচ থেকে যায়।
তবে মাঠের বাইরের এই সব ইস্যুগুলির প্রভাব মাঠের খেলায় পড়তে দেননি নেইমার। এই মুহূর্তে ফরাসি লিগে এক নম্বরে রয়েছে পিএসজি। এখনও অবধি মাত্র একটা ম্যাচে হার স্বীকার করতে হয়েছে তাঁদের। ১২ টি লিগের ম্যাচে ৯ টি গোলে ও ৬ টি অ্যাসিস্ট বাহবা যোগ্য পারফরম্যান্স।
তবে এই পারফরম্যান্সের চেয়েও বড় অ্যাসিড টেস্টের সামনে নেইমার পড়ে গেলেন একেবারে দারুণ ফুটবল সুলভ কারণে। তাঁকে যে ঐতিহাসিক ট্রান্সফার মানি দিয়ে নিয়ে আসা হয়েছ, তাঁর মূল্য চোকাতে হবে তাঁকে। যে রিয়ালে তিনি ঝুঁকছিলেন বলে জল্পনা, সেই রিয়ালকে আটকে দিয়ে পিএসজির বৈতরণী পার করাতে হবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের গাঁঠ।
রিয়াল মাদ্রিদ পরপর দু'বারের চ্যাম্পিয়ন, তাঁদের জয়রথ যদি এবার কোয়ার্টার ফাইনালেই আটকে দিতে পারে, পিএসজি, থুড়ি নেইমার তাহলে কিন্তু ফুটবল বিশ্বে নিজের একটা আলাদা জায়গা করে নিতে পারবেন তিনি।












Click it and Unblock the Notifications