মাঠে বল পায়ে আগুন ঝারাচ্ছেন নেইমার, দর্শকদের টিটকিরি উড়িয়ে রাজা সাম্বা তারকা
কবে কোথায় যাবেন না পিএসজি-তেই থাকবেন নেইমার তা জানা নেই, কিন্তু যখন আছে প্যারিস সেন্ট জার্মেইনের জার্সিতে ঝাঁঝিয়ে দিচ্ছেন বিশ্বকে।
দুরন্ত নেইমার। ডিওনের বিরুদ্ধে ৮-০ গোলে জিতল প্যারিস সেন্ট জার্মেইন। পাশাপাশি লিগ ওয়ানে নিজেদের এক নম্বর জায়গাকে ১১ পয়েন্টের ব্যবধানে তুলে নিয়ে গেল তারা। এদিনের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা পিএসজি-র জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিক সেরে নিলেন।
লিগ টেবলের এক নম্বরে থাকা পিএসজি আর পাঁচটা ম্যাচের মতো এদিনও শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল। এদিকে বিতর্ক বিধ্বস্ত নেইমার দুরন্ত পারফরম্যান্স করেই চলেছেন। শুধু তাই নয় এদিনও নেইমারকে উদ্দেশ্য করে ভেসে আসা টিটকিরি উড়িয়ে জাত চেনালেন আরও একবার।
এদিন গোলের বন্যা বইয়ে দেন ফুটবলাররা। অ্যা়ঞ্জেল ডি মারিয়া জোড়া গোল করেন, গোল করেন কাভানি ,মাবাপে। তবে সবাইকে ছাপিয়ে যান নেইমার। ৪২, ৫৭, ৭৩ মিনিটে গোলে হ্যাটট্রিক সেরে নেইমার। তবে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে তিন গোল করে ফেলা নেইমারকেই পেনাল্টি মারতে ছেড়ে দেন কাভানি। ৮৩ মিনিটে আরও একটি গোল করে নেন নেইমার।
6 - @neymarjr is the 1st player involved in 6 goals in a single Ligue 1 game since Opta started to collect the data for Ligue 1 in 2006/07 (4 goals, 2 assists). Unreal. @PSG_English pic.twitter.com/XdmmCZGMrH
— OptaJean (@OptaJean) January 17, 2018
1⃣5⃣6⃣ goals!! Historic @ECavaniOfficial !! 👏👏#PSGDFCO pic.twitter.com/htmOYS3sDH
— PSG English (@PSG_English) January 17, 2018
Click it and Unblock the Notifications