ফ্রান্সে সাম্বার ছন্দ, পিএসজির হয়ে নেমেই বাজিমাত নেইমারের

এলেন ,দেখলেন , গোল করলেন। প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে মাঠে নেমেই দারুণ গোল ব্রাজিলিয়ান তারকা নেইমারের

প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে প্রথম ম্যাচে নেমেই গোল করে ফেললেন নেইমার। পিএসজি পৌঁছেই মন জয় করে নিয়েছিলেন নেইমার। আর হলুদ জার্সি গায়ে মাঠে নেমেই সাম্বা জাদুতে মাতালেন ফ্রান্সকে।

প্যারিসে নেইমার

পিএসজি-র হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। যার সুবাদে পিএসজি ৩-০ ব্যবধানে হারাল গুইনগাম্পকে। লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল পিএসজি। ট্রান্সফার সার্টিফিকেট না আসায় প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমে গোল পেলেন তিনি। ৮২ মিনিটে এডিনসন কাভানির পাস থেকে দলের হয়ে তৃতীয় গোল করেন বার্সেলোনার প্রাক্তন তারকা। ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য।

৫২ মিনিটে জর্ডান ইকোকোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান এডিনসন কাভানি। অ্যাঞ্জেল ডি মারিয়া-কাভানি-নেইমার ত্রয়ী যে এবার পিএসজিকে সাফল্য এনে দিতে প্রস্তুত তা কিন্তু রবিবারই বেশ স্পষ্ট বোঝা গেল। ম্যাচে তাঁর দুরন্ত বল পাসিং নজর কেড়ে নেয়। পাশাপাশি গোল করে একেবারে সমর্থকদের নয়নের মণি হয়ে গেলেন তিনি।

🎖 Réponse 🎖
Incollables sur l'actualité 👏
Pour preuve, revoici le but signé @neymarjr 🇧🇷#NeymarJrPremiere
📺 #PSGquiz pic.twitter.com/wGnqf9KPXo
— PSG Officiel (@PSG_inside) August 14, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+