নেইমার বিহীন বার্সা নিয়ে চলছে জল্পনা, তারই মধ্যে ম্যান ইউকে গোল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের
তাঁর বার্সেলোনা ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে, কিন্তু প্রি সিজনে মাঠ কাঁপাচ্ছেন নেইমার। ম্যান ইউয়ের বিরুদ্ধে দুরন্ত গোল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।
এই মরশুমে কি তিনি আদৌ বার্সেলোনায় থাকবেন, নাকি বিপুল ট্রান্সফার মানির বিনিময়ে যোগ দেবেন প্যারিস সেন্ট জার্মেইনে। এই জল্পনায় যখন বিশ্ব ফুটবল উত্তাল , ঠিক তখন নিজের কাজটা করে যাচ্ছেন নেইমার।
বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হারাল বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলদাতা বার্সার নেইমার।এই মুহূর্তে প্রাক মরশুম প্রস্তুতিতে ওয়াশিংটন ডিসি তে রয়েছে ইউরোপিয় ক্লাবগুলি। প্রাক মরশুমের ম্যাচে এদিন গোল করে তিন নম্বর গোল করে ফেললেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জার্সির প্রতি পেশাদার ফুটবলারের দায়বদ্ধতা ফের একবার জাত চেনাল। ম্যাচের ৩১ মিনিটে ম্যান ইউ রক্ষণ ভেদ করে বল জালে জড়িয়ে দেন নেইমার।
📝 MATCH REPORT: FC Barcelona beat Manchester United by the minimum in second stop on US tour https://t.co/3uZixmoRfw #BarçaUStour pic.twitter.com/1wop6YSJ1A
— FC Barcelona (@FCBarcelona) July 27, 2017
কেমন খেলল ম্যান ইউ ও বার্সেলোনা,দেখুন ভিডিও ।
এদিকে এসব কিছুর মধ্যে নেইমারের জন্য সুসংবাদ কর ফাঁকি মামলায় নেইমারকে নিষ্কৃতি দিল ব্রাজিলিয়ান কোর্ট। যদিও বকেয়া কর নেইমারকে খুব শীঘ্রই কোর্টে জমা দিতে হবে।
Click it and Unblock the Notifications