'ভাবছি ভেবে পরাণ গেল,' কী এত ভাবছেন নেইমার, এ নিয়ে ভাবছে ফুটবল দুনিয়া
বেশ কয়েক দিন ধরেই নেইমারের প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেওয়ার জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া, সেই জল্পনায় নিজেই ধোঁওয়া দিলেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমার কি তাহলে বার্সেলোনায় থাকছেন না, ফুটবল মহলে এ জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছে। প্যারিস সেন্ট জার্মেইন নাকি ঐতিহাসিক ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সা তারকাকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬৭ কোটি টাকা।

আর এই বিশাল অঙ্কের প্রস্তাবটাই নাকি মাথা ঘুরিয়ে দিয়েছে নেইমারের। তিনি নাকি বার্সেলোনার সতীর্থদেরও জানিয়েছন পিএসজি যেতে তিনি আগ্রহী। পাশাপাশি তিনি বিতর্ক উস্কে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি এমন ছবি পোস্ট করেছেন যাতে বির্তক জোরালো হয়েছে। মাঠে শুয়ে ভাবছেন নেইমার। পাশাপাশি ছবির নিচে একটা ইমোজিও লাগিয়েছেন তিনি।

এই মুহূর্তে বার্সেলোনার সঙ্গে প্রাক মরশুম সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে ট্রেনিং সারছেন তিনি। তবে নেইমারের ইনস্টাগ্রাম পোস্টে তিনজন পিএসজি ফুটবলারের লাইকও এসেছে। তাঁরা হলেন অ্যাঞ্জেল ডি মারিয়া,গোলরক্ষক কেভিন ট্র্যাপ ও মিডফিল্ডার মার্কো ভেরেত্তি। একটি ফরাসি সংবাদ সংস্থা দাবিও জানিয়েছে পিএসিজতে নেইমারের আসা নিশ্চিত। ২০১৩ থেকে বার্সেলোনায় খেলছেন ব্রাজিলিয়ান তারকা।
মেসি-সুয়ারেজ-নেইমারের এমএসএন বিশ্ব কাঁপিয়েছে গত কয়েক বছরে। সেখান থেকে নেইমার সরে গেল জুটির ছবিও বদলে যাবে। সূত্রের এও খবর সুয়ারেজ নাকি ব্যাক্তিগতভাবে নেইমারের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু নেইমার নিজে কী ভাবছেন সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications