প্রাক্তন বান্ধবীকে দেখে বাঁধ মানল না আবেগ, নেইমারের চুম্বন ঘিরে বাজার গরম
নেইমারকে নিয়ে জোর গুঞ্জন। না এবার তাঁর খেলাধুলো নয়, তাঁর লাভলাইনে নজর ফ্যানদের
Football
oi-Debalina
By Debalina Dutta
ব্রুনার সঙ্গে কী আরও একবার প্যাচ আপ হয়ে গেল নেইমারের। সাম্প্রতিক ছবি তো তাই বলছে। একটি অনুষ্ঠানে প্রাক্তন বান্ধবীর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে।
ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ব্রুনা মার্কিজিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। বিভিন্ন সময়ে ব্রুনার সঙ্গে ব্রেক আপের খবর এলেও ফের জোড়া লেগেছে সেই সম্পর্ক। তবে এবছর এপ্রিল মাসে তিনি জানিয়েছিলেন , 'দুজনের ভালোর জন্যেই সম্পর্কটি শেষ করে দেওয়া হয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে বাইরে আনতে পছন্দ করিনা , কিন্তু জানাচ্ছি ব্রুনা সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। '
এর পরই কাহিনীতে টুইস্ট। দেশের জার্সি গায়ে খেলার জন্য ব্রাজিলে ছিলেন নেইমার। সেই সময়ই এক বিয়ের আসরে ব্রুনার সঙ্গে দেখা হয় ২৪ বছরের ব্রাজিলীয় স্ট্রাইকারের। কালো হ্যাট আর সাদা পোশাকে প্রাক্তন প্রেমিকার দিকে এগিয়ে যেতে দেখা যায় নেইমারকে। আর তারপরই একে অপরকে চুম্বন।
অনুষ্ঠানে উপস্থিতরা এই মওকা ছাড়েননি। ছবি তুলে দিয়ে দিয়েছেন সোশ্যাল সাইটে। তৈরি হয়েছে জোর জল্পনাও। তাহলে কী শুধু সৌজন্যের চুম্বন নাকি ফের পরস্পরের কাছে আসার ইঙ্গিত।
নেইমার ও ব্রুনা এককথায় হট কাপল। তাঁদের একত্র ছবি রীতিমতো ঝড় তুলে দিত। আবারও কী সেরকমই হতে চলেছে। উৎসাহি নেইমার ফ্যানরা।