Neymar JR: রোনাল্ডোর দেখানো পথেই পথিক, মরুঝড় তুলে সৌদি আরবে নতুন নক্ষত্র ‌নেইমার!

ইউরোপীয় ক্লাব ফুটবলের নক্ষত্র হিসাবে প্রথম আরব দুনিয়ায় পর্দাপণ করেছিলেন রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার পদাঙ্ক অনুসরণ করে সৌদিতে এসেছেন করিম বেঞ্জেমা, এন'গোলো কান্তে, রুবেন নেভেস ও রর্বাতো ফিরমিনো মতো সব তারকারা। এবার সেই পথের পথিক হচ্ছেন নেইমার জুনিয়রও। ট্রান্সফার মার্কেটের খবর অনুসারে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দোওয়া এক প্রকার চূড়ান্ত ব্রাজিলিয়ান তারকার।

নেইমারের আরব দেশে যাওয়ার খবর প্রায় পাকা হয়ে গিয়েছে। যা ঝড় তুলে দিল ফুটবলমহলে। আল নাসেরকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নেইমারকে দলে ভেরাতে চলেছে আল হিলাল। সৌদির এই ক্লাব মেসিকে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েও দলে নিতে পারেনি। তাই নেইমারের জন্য অল আউট ঝাঁপিয়েছিল সৌদির এই ক্লাব। যা খবর তাতে ডিল ডান হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি।

নেইমার

একাধিক আন্তজার্তিক সংবাদ মাধ্যম তথ্য অনুসারে, নেইমারকে দুই বছরের জন্য বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো দেবে আল হিলাল।‌ ১০০ মিলিয়নের খানিকটা কম অর্থ ট্রান্সফার ফি বাবদ পেতে চলেছে প্যারিসের ক্লাবটি।

দুই দল এবং খেলোয়াড়ের মধ্যে সমস্তরকম চুক্তি বিষয়ক কথাবার্তা ইতিমধ্যেই পাকাও হয়ে গিয়েছে। নেইমার চলতি সপ্তাহে এশিয়ার ক্লাবে সই করবেন। আজ, অর্থাত্ সোমবার, ১৪ অগাস্ট তাঁর মেডিক্যাল আয়োজিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। তিনি পিএসজির মতো নতুন ক্লাবেও ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন।

নেইমার

নেইমারকেই রেকর্ড ২২০ মিলিয়ন ইউরো খরচ করে বার্সেলোনা থেকে নিয়েছিল পিএসজি। জানা যাচ্ছে আল হিলালের পক্ষ থেকে নেইমারকে মরসুম পিছু ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যা ৭৭০ কোটি টাকারও বেশি। দু'বছরের জন্য নেইমারকে দলে নিতে চাইছে আল হিলাল।

কাতার বিশ্বকাপের মাঝেই চোটের কবলে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চোট সারিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরে এসেছেন তিনি। কিন্তু পিএসজির হয়ে এখনও খেলতে পারেননি নেইমার। ভাইরাসে সংক্রমিত হয়ে মাঠের বাইরে ছিলেন। দিন দু'য়েক আগেই তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে। কিন্তু এবার তিনিও বিদায় জানাচ্ছেন প্যারিসকে।

নেইমার

নেইমার সৌদির ক্লাবে এলে সতীর্থ হিসেবে পাবেন কালিদু কৌলিবালি, রুবেন নেভেস ও সারগেজ মিলিনকোভিচ-স্যাভিচকে। রোনাল্ডো আগেই ছেড়েছেন, কয়েক মাস আগে বিদায় জানিয়েছেন মেসিও। এবার ইউরোপীয় ক্লাব ফুটবলের আকাশ থেকে ঝড়ে যেতে চলেছে আরও এক উজ্জ্বল নক্ষত্র। রোনাল্ডো-মেসি-নেইমার, মহাতারকাহীন ইউরোপের ক্লাব ফুটবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+