নেইমারের জীবনে খুশির খবর, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা
চোট আঘাতের সমস্যায় ফুটবল কেরিয়ারে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের।কিন্তু ব্যাক্তিগত জীবনে সুখবর নেইমারের জন্য। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।বুধবার বিষয়টি সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। পোস্টে বান্ধবী বিয়ানকার্ডির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন নেইমার।
কাতার বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছিল ব্রাজিল ও নেইমারকে। তারপর ক্লাবের হয়ে খেলতে এসে চোটের কবলে পড়েছেন। বেশ কয়েক মাস মাঠের বাইরে আছেন। দোহাতে অস্ত্রপচারের পর আপাতত রিহ্যাবেই কাটাচ্ছেন নেইমরা। কঠিন এই সময়েই ব্রাজিলিয়ান তারকার জীবনে এল খুশির খবর। দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের 'বেবি বাম্প'-এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন ব্রুনা। ছবিগুলি তিনি ট্যাগ করেছেন নেইমারকে। এই খবর প্রকাশ্যে আসার পরই ভক্তরা শুভেচ্ছা এবং শুভকামনা জানানো শুরু করেন তারকা জুটিকে। নেইমারের বাবা হতে যাওয়ার খবর দেখে অনেক সতীর্থই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
কয়েকটি ছবি পোস্ট করে তাদের খুশির মুহূর্তটাকে তুলে ধরেছেন নেইমার-ব্রুনা জুটি।ছবিতে পিএসজি স্ট্রাইকারের পরনে সাদা টি শার্ট, নীল শর্টস এবং নীল টুপি। পায়ের চোটের জায়গায় অবশ্য এখনও ব্যান্ডেজ।

একইসঙ্গে ব্রুনা লিখেছেন, 'তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমার আগমনের জন্য পরিকল্পনা করি। তুমি এসেছ আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।'

নতুন অতিথির আগমনে স্বপ্নে বিভোর তারকা জুটি। সূত্রের খবর, নেইমারের সঙ্গে ব্রুনার বাগদানও হয়ে গিয়েছে।তবে তা এখনও প্রকাশ্যে আসেনি। নেইমারের আরও একটি পুত্র সন্তান আছে। যার বয়স ১১।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications