Neymar Jr: মেসির পথে নেইমারও, পিএসজি ছেড়ে কোথায় যেতে চান ব্রাজিলিয়ান তারকা?

মেসি দল ছেড়েছেন, এমবাপেকে নিয়েও বিতর্ক মেটেনি। এবার পিএসজি ছাড়তে চান নেইমার জুনিয়রও। প্যারিসের ক্লাবে আর মন বসছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের। তাই কবিতার শহর ছেড়ে অন্যত্র তরী ভেড়াতে চাইছেন নেইমার। ইতিমধ্যেই তাঁর মনোভাবের কথা ক্লাবের কর্মকর্তাদের জানিয়েও দিয়েছেন নেইমার, এমনই খবর ফরাসি মিডিয়া সূত্রে।

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। গত মরসুমের শেষ ভাগটা পিএসজির জার্সিতে মাঠে নামতেই পারেনি। চোট আঘাতের সমস্যা কাটিয়ে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক হুন্দাই মোটরসের সঙ্গে প্রাক্-মরসুম প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেন নেইমার। পিএসজির সমর্থকদের অনেকেই হয়তো তখন ভেবেছিলেন, আগামী মরসুমে এমন ছন্দেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে।

নেইমার

কিন্তু ফরাসি মিডিয়ায় খবর পিএসজি ভক্তদের মন ভেঙে দিতে পারে। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুসারে, গত রবিবার নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে।

তবে ফরাসি সংবাদমাধ্যমটির খবর অনুসারে , এ বারের দলবদলের মরসুম শেষ (৩১ অগাস্ট) হওয়ার আগেই তিনি প্যারিসের ক্লাব ছাড়তে চাইছেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে এই ক্লাবে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু বিগত কয়েক বছরে তাঁর পারফরম্যান্স একেবারেই মন ভরাতে পারেনি টিম ম্যানেজমেন্টের, তার উপর দোসর চোট আঘাতের সমস্যা।

নেইমার

এমনকি পিএসজি সমর্থকদের ব্যবহারেও আহত হয়েছেন নেইমার। কিন্তু গত মে মাসে পিএসজি সমর্থকেরা যে ভাবে বাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন, তা ভাল লাগেনি নেইমারের। এর পরেই তিনি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।

পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী গত মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মনে উঠে গেছে তার। ছয় মরসুম ধরে পিএসজির হয়ে খেলার পরেও ভক্তদের এই সমালোচনার কারণ বুঝতে পারছেন না এই ব্রাজিলিয়ান।

পিএসজি-ও তাঁকে রাখতে রাজি নয় বলেই শোনা গিয়েছিল। কিন্তু মেসিকে রাখার জন্য নেইমারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল পিএসজির। কিন্ত মেসি দল ছাড়ার পর কী সিদ্ধান্ত বদল করবেন পিএসজি কর্তারা।

নেইমার

অনেক দিন ধরে গুঞ্জন চলছে যে, ৩১ বছর বয়সী পুরানো ক্লাব বার্সায় ফিরতে চান। সেই সম্ভাবনার সাম্প্রতিককালে জোরালো করেছেন স্বয়ং নেইমার। তবে তা সহজ হবে কিনা সেটাই দেখার বিষয়! কারণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সায় যাওয়ার ইচ্ছা থাকলেও কাতালানদের ভেতরে এ নিয়ে চলছে বিতর্ক। তার উপর টাকার সমস্যাতো বার্সাতে আছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+