Neymar Jr: বিতর্কের শেষ নেই, পরিবেশ আইন ভেঙে বড় অঙ্কের আর্থিক জরিমানা নেইমারের
পরিবেশ নীতি ভেঙে ফের শাস্তির মুখে নেইমার।এই নিয়ে দ্বিতীয়বার একই শাস্তির মুখে পড়লেন ব্রাইজিলিয়ান ফুটবল তারকা।এরআগেও পরিবশ আইন ভঙ্গ করার অভিযোগ শাস্তির মুখে পড়েছিলেন নেইমার। কিন্তু ঘটনা থেকে কোনও রকম শিক্ষাই নেননি পিএসজি তারকা। এবার তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিল ব্রাজিল প্রশাসন।
তবে এবার অভিযোগ আরও গুরুতর। নিজের বিলাস বহুল বাড়িতে একটি নদী কেটে কৃত্রিম হ্রদ বানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার জন্য অবৈধ ভাবে খনন করতে হয়েছে। এ ছাড়া বালি ফেলে বাড়ির মধ্যেই কৃত্রিমভাবেই সৈকত তৈরি করেছেন নেইমার।দিন দশেক আগে বাড়িটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় তখন।

এই ঘটনার জন্য ব্রাজিল প্রশাসনের পক্ষ থেকে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িতে একটি কৃত্রিম লেক তৈরি করতে গিয়ে পরিবেশ আইন ভঙ্গ করা হয়েছে। নেইমার পার পাচ্ছেন না শুধু আর্থিক জরিমানা দিয়েই। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এই ঘটনার তদন্ত। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।
স্থানীয় পরিবেশ বিভাগ জানায়, নেইমারের প্রাসাদোপম বাড়িটি বানানোর জন্য লেক থেকে তাদের অনুমতি ছাড়াই জল, পাথর ও বালির ব্যবহার করেছেন।নেইমারের মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর।

পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল।
প্রশাসনিক আধিকারিকরা নেইমারের বাড়ি পরিদর্শনে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারকে। চোটের জন্য বেশ কয়েক মাস ধরেই মাঠে নেই নেইমার, কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে বিতর্ক কমছে না।কিছুদিন আগেই প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে নেইমারের বিপক্ষে। যে অভিযোগ স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠিতে ক্ষমাও চেয়েছেন ব্রাজিলের ফুটবলের পোস্টার বয়।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার।












Click it and Unblock the Notifications