অপেক্ষার অবসান, রবিবার প্যারিসে বিগ রিলিজে মাঠে নামছেন নেইমার
আর দেরি নেই, প্যারিসবাসী এই সপ্তাহান্তে ভাসতে চলেছেন খুশির জোয়ারে
ইন্টারন্যাশানাল ট্রান্সফার সার্টিফিকেটের অপেক্ষায় পথ চেয়ে বসেছিলেন, নেইমার, বসেছিলেন , বসেছিল পিএসজি, আর পিএসজি-র লক্ষ লক্ষ ফ্যান ফলোয়াররা। অবশেষে মিটে গেল সেই সমস্যা।
রবিবারই গুইনগ্যাম্পের বিরুদ্ধে ম্যাচে প্রথমবার পিএসজি-র জার্সি গায়ে মাঠে নামবেন নেইমার। প্যারিস সেন্ট জার্মেইনে নেইমারের রেজিস্ট্রেশনের জন্য ব্যাঙ্কে ঝামেলা চলছিল , সেই ঝঞ্ঝাট মিটে যাওয়ায় নেইমারের মাঠে নামার আর কোনও বাধা রইল না। ২৫ বছরেরে ব্রাজিলিয়ান তারকা ১৬৭৮কোটি টাকা ট্রান্সফার মানির বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজি এসেছেন।

নেইমারকে ইন্টারন্যাশানাল ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছিল না বার্সেলোনা। পিএসজি -র থেকে পুরো বরাদ্দ অর্থ তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর তারা স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশানকে তারা নির্দেশ দিয়েছে নেইমারকে ক্লিয়ারেন্স দেওয়ার। এরফলে ইন্টারন্যাশানাল ট্রান্সফার সার্টিফিকেট পৌঁছে গেছে প্যারিসে। ফলে আর কোনও বাধা রইল না।
ইতমধ্যেই দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে ব্যস্ত তারকা ফরোয়ার্ড নেইমার। গোটা রবিবার নেইমারপ্রেমীদের নজর আটকে থাকবে প্যারিস সেন্ট জার্মেইনের খেলায়।

🇧🇷 @NeymarJR
🇮🇹 Marco Verratti pic.twitter.com/HqQnglteQg
— PSG Officiel (@PSG_inside) August 11, 2017

Click it and Unblock the Notifications