নেইমারের ফের জার্সি বদল, জোর জল্পনায় উত্তাল ফুটবল দুনিয়া

ফের জার্সি বদল নেইমারের, জোর জল্পনায় উত্তাল গোটা ফুটবল দুনিয়া

ভালো পারফরমার হলে দর পাওয়া যাবেই। সেরকমভাবেই যেন একটা আরও বড় বাজিমাত করতে চাইছেন নেইমার। দিন কয়েক আগেই ১৯৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নেইমার ঐতিহাসিক চুক্তিতে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি দিয়েছিলেন।

নেইমারের ফের জার্সি বদল, জোর জল্পনায় উত্তাল ফুটবল দুনিয়া

মাত্র দু'‌মাস হল গিয়েছেন পিএসজি-তে। এরই মধ্যে নাকি ‌ নেইমারের বাবা দেখা করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ‌ফিওরেন্তিনা পেরেজের সঙ্গে। ফরাসি জায়ন্টদের বিরুদ্ধে নেইমার ইতিমধ্যেই ১২ ম্যাচে ১১ টি গোল করেছেন। ফুটবল মহলে কানাঘুষো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্ত হিসেবে নেইমারকে ভাবছে রিয়াল।

স্প্যানিশ পত্রিকা খবর নেইমারের বাবা এবং রিয়াল বস পেরেজ এই ট্রান্সফারের ব্যাপারেই কথা বলেছেন। অনেকদিন থেকেই রিয়ালের চোখে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। ২০১৩ সালে নেইমারকে স্যান্টোস থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল রিয়াল। তবে ২০২১-এ রোনাল্ডোর চুক্তি শেষ হলে তবেই নেইমারকে নেওয়া সম্ভব। কিন্তু শোনা যাচ্ছে, নেইমার যে কোনও মুহূর্তে পিএসজি ছেড়ে দিতে পারেন। সতীরর্থদের সঙ্গে গন্ডগোলই এর কারণ। তাই তিনি স্পেনে ফিরতে চাইছেন।

নিয়ম থাকলে নিয়মের ফাঁকও থাকে। তাই ফুটবল মহলে জোর জল্পনা এবার কী আবার স্প্যানিশ জায়ন্টদের জার্সি গায়ে গলাবেন নেইমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+