বিশ্বকাপে ধরা দেবেন নয়া নেইমার, সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত দিচ্ছেন সাম্বা তারকা
স্টাইল বদলাচ্ছেন নেইমার, হেয়ারস্টাইল ও ট্যাটুতে বদল
চোট সারাইয়ের পথে লড়াই করছেন নেইমার। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আশাবাদী ব্রাজিল থিঙ্কট্যাঙ্ক। নানা দিকে নানা গুঞ্জন জারি।

দিন কয়েক আগে পরপর দুটি ফ্রেন্ডলি খেলেছে ব্রাজিল। তাতে বেশ আনায়স জয়ও পেয়েছে তারা। এরপর তিতে জানিয়েছিলেন , 'ফিফা ফ্রেন্ডলিতে আমাদের সেরা ফুটবলার নেইমারকে পাইনি। আমরা অবশ্যই নেইমারকে মিস করছি। তবে একইসঙ্গে আমরা নেইমারকে ছাড়াও ভাল পারফর্ম করতে শিখে গেছি।'
তবে এসব নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা। নিজের স্টাইলিং পাল্টে নিচ্ছেন তিনি। দিন সাতেক আগে ঘাড়ের কাছে একটি নতুন ট্যাটু করিয়েছিলেন। যাতে লেখা ছিল ব্লেসড- অর্থাৎ আশীর্বাদধন্য।

এটাই সব ভাববেন না। এরপরও চমক দিয়েছেন সাম্বা তারকা। তিনি নতুন হেয়ারস্টাইল করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। তার সামনের ছবি না দিলেও পিছন থেকে যে ছবি দেখা যাচ্ছে তাতে বিশ্বকাপে নতুন হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications