চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হার, স্বপ্নভঙ্গে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হার, স্বপ্নভঙ্গে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারে, স্বপ্নভঙ্গের পর কান্না থামাতে পারলেন না পিএসজির নেইমার। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছেন ব্রাজিলিয়ান। ম্যাচ শেষ না হতেই টুইটারে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ফাইনালে নেইমারকে ছন্দে পাওয়া যায়নি

ফাইনালে নেইমারকে ছন্দে পাওয়া যায়নি

ফাইনালে নেইমারকে তার সেরা ছন্দে দেখা যায়নি। আক্রমণে ঝড় তুললেও নেইমার-এমবাপ্পেরা কাঙ্খিত গোল পাননি। ফলে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে না পারাতেই পিএসজি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও জয়ের দেখা পেল না।

আবেগ লুকিয়ে রাখতে পারলে না নেইমার

আবেগ লুকিয়ে রাখতে পারলে না নেইমার

ম্যাচ হারের পর নেইমারকে যেন আবেগটা একটু বেশিই ছুঁয়ে যায়। ম্যাচ শেষে তার হতাশ হওয়াই স্বাভাবিক। টিভি ক্যামেরার সামনে নেইমার সেই হতাশা চেপে রাখতে পারেননি। লিসবনের দ্য স্তাদিও দা লুজের রাতটি নেইমারের ছিল না। তেকাঠিতে বল রেখেও পএসজি বারবার বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারের সামনে বাধা পায়।

মেসির ছায়া থেকে বেরিয়ে নেইমারের সাফল্য

মেসির ছায়া থেকে বেরিয়ে নেইমারের সাফল্য

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজি আসেন নেইমার। মেসির ছায়া থেকে বেরিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বায়ার্নের বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হারে স্বপ্নভঙ্গ!

প্রথমবার ফাইনাল খেলতে নেমে অভিজ্ঞতার অভাব

প্রথমবার ফাইনাল খেলতে নেমে অভিজ্ঞতার অভাব

ক্লাবের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে নেমেছিল পিএসজি। পিএসজির দুই সেরা তারকা নেইমার-এমবাপ্পেরা সেরাটা দিলেও স্বপ্নপূরণ করতে পারলেন না। ফাইনালে খেলার অভিজ্ঞতার অভাবেই ইতিহাস লেখা হল না নেইমারদের। ম্যাচের ৫৯ মিনিটে জশুয়া কিমিচের ক্রসে হেডে সেই কাঙ্খিত গোলটি করেন কোম্যান। আর সমতা ফেরাতে পারেনি পিএসজি। ফরাসী ক্লাবের রক্ষণে কয়েক সেকেন্ডের ভুলে ম্যাচের একমাত্র গোলটি করে যান কোম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+