ব্রাজিল ম্যাচ শেষে কেন কেঁদে ফেললেন নেইমার, দেখুন ভিডিও
রোজই তাঁকে নিয়ে ফুটবল মহলে গুঞ্জন, কখনও তিনি রিয়ালে যাচ্ছেন , কখনও বার্সেলোনায় ফিরে যাচ্ছেন।
প্যারিস সেন্ট জার্মেইনে যাওয়ার পর থেকেই সবসময়েই শিরোনামে নেইমার। কখনও তিনি কখনও তিনি রিয়ালে যাচ্ছেন , কখনও বার্সেলোনায় ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে সরগরম বাজার। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেইমারের পেশাদার কেরিয়ার।

মাস তিনেক হল প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি গায়ে গলিয়েছিলেন নেইমার। তারপরই বোমা ফাটিয়েছেন এমন যে গোটা ফুটবল দুনিয়া তোলপাড়। রিয়ালের সঙ্গে কথা বলেছেন নেইমারের বাবা। কিন্তু ছেলে বার্সেলোনায় সতীর্থদের বলেছিলেন তাঁরা তাঁকে ফেরত নেবেন কিনা। এই সব একের পর এক খবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেইমারের কেরিয়ার।
নেইমারের দাবি 'আমি খুবই বাস্তবাদী, কোনওরকম গুঞ্জন পছন্দ করিনা। ' তবে এত কিছু বলার পর হঠাৎই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ব্রাজিল কোচ তিতে তাঁকে সমবেদনার হাত বাড়িয়ে দেন। তিনিও নেইমারের পাশে দাঁড়িয়ে বলেন গত দেড় বছর তাঁরা একসঙ্গে কাজ করছেন, তাঁর দাবি নেইমার আদ্যন্ত টিম ম্যান। সাংবাদিক সম্মেলনোর শেষে কাঁদতে কাঁদতে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নেইমার।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGoalEspanol%2Fvideos%2F10155906789352272%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>












Click it and Unblock the Notifications