ভোল বদল নেইমারের, বার্সা বসদের অপদার্থ বলে গালি দিলেন ব্রাজিলিয়ান তারকা
প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি গায়ে ঘরের মাঠেও হয়ে গেল নেইমারের অভিষেক। কিন্তু বল পায়ে গোল করার পর কী বললেন নেইমার
মাঠে ও মাঠের বাইরে শিরোনামে রইলেন নেইমার। প্যারিস সেন্ট জার্মেইনে যোগদানের আগে থেকে সংবাদমাধ্যমে একের পর এক শিরোনাম তৈরি করছেন ব্রাজিলিয়ান এই তারকা। রবিবার মাঠে ও মাঠের বাইরে বোমা ফাটালেন তিনি।
নিজে জোড়া গোল করলেন, করালেনও নেইমার। পিএসজি-র জার্সি গায়ে এই প্রথম নেমেছিলেন নতুন ক্লাবের ঘরের মাঠে। প্রমাণ করে দিলেন রেকর্ড অঙ্কের চুক্তিতে তাঁকে নিয়ে যে ভুল করেনি পিএসজি বুঝিয়ে দিলেন। মূলত এদিন তাঁর নৈপুণ্যেই পিএসজি ৬-২ ব্যবধানে হারাল টুলুসকে। বার্সেলোনায় জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন দু'দলের ফুটবলাররা। বার্সিলোনায় জঙ্গি হানায় নিতহদের প্রতি শ্রদ্ধা জানাতে।

মাঠে দাপটের সঙ্গে আধিপত্য বিস্তারের পর সাংবাদিক সম্মেলনে বোমা ফাটান নেইমার। জানিয়ে দেন , 'বার্সার মতো দলের আরও ভাল কাউকে দরকার।' শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি সাম্বা জাদুকর। আরও অভিযোগ করেছেন ,'বার্সার মাথায় যাঁরা বসে আছেন, তাঁদের ওই পদে থাকাটা ঠিক হচ্ছে না। একটা সত্যি কথা বলছি। বার্সার কর্তাদের নিয়ে আমি সত্যিই হতাশ। অত্যন্ত দুঃখিত। চার বছর বার্সায় ছিলাম। খুব আনন্দেই ছিলাম শুরু থেকে। কিন্তু যদি বার্সার ডিরেক্টরের কথা জানতে চান, তা হলে বলব, একটুও সন্তুষ্ট ছিলাম না ওঁকে নিয়ে। সত্যি বলতে কী, ওই ধরনের মানুষের বার্সার কর্তা হয়ে থাকার যোগ্যতাই নেই। বার্সার কোনও যোগ্য ব্যক্তিকে দরকার। আর এই সত্যিটা এখন গোটা বিশ্ব জানে।'

তা হলে কি দলবদলের সময় তিক্ততার রেশ এতটাই ছিল? নেইমারের জবাব, 'আমি ওই ক্লাব এখন ছেড়ে এসেছি। তাই পুরনো ক্লাবের কর্তাদের নিয়ে, দলবদলের সময় কী কী হয়েছে তা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তবে খারাপ লাগে বার্সার অন্য প্লেয়ারদের কথা ভেবে। আসলে ওখানে আমার বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আছে। আশা রাখছি, বার্সায় পরিস্থিতির উন্নতি হবে। ওরা একটা দল হয়েই লড়বে প্রতিপক্ষের বিরুদ্ধে।'












Click it and Unblock the Notifications