মরসুম শুরুর আগেই সুখবর ভারত অধিনায়কের জন্য, নয়া পালক সুনীলের মুকুটে

ফের একবার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। পঞ্চমবারের জন্য এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল।

ফের একবার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। পঞ্চমবারের জন্য এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল।

মরসুম শুরুর আগেই সুখবর ভারত অধিনায়কের জন্য, নয়া পালক সুনীলের মুকুটে

রবিবার মুম্বইয়ে কার্যকরী কমিটির সভায় বসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ওই সভাতেই গত মরসুমে পারফরম্যান্সের বিচারে ২০১৭ বর্যসেরা ফুটবলার নির্বাচিত হল ভারত অধিনায়ক। শেষ বার এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার সুনীল পান ২০১৪ মরসুমের জন্য।

২০১৭ এবং ২০১৪ ছাড়াও ২০০৭, ২০১১ এবং ২০১৩ মরসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন সুনীল।
শুধু সুনীলকেই নয়, দেশের ফুটবলে বিভিন্ন ভাবে অবদান রাখা নক্ষত্রদের নামও বিভিন্ন পুরস্কারের জন্য ঘোষণা করে এআইএফএফ।

২০১৭ সেরা গ্রাসরুট ডেভলপমেন্ট প্রোগরামের জন্য কেরল এফএ-কে বেছেছে এআইএফএফ। সেরা সহকারী রেফারি হিসেবে বাছা হয়েছে অসমের সুমন্ত দত্তকে। সেরা রেফারি বাছা হয়েছে সিআর শ্রীকৃষ্ণকে।

সেরা তরুণ মহিলা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ই পান্থোই। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাচ্ছে অনিরুদ্ধ থাপা। কমলা দেবিকে বাছা হয়েছে সেরা মহিলা ফুটবলার হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+