ইস্টবেঙ্গলের নতুন বিদেশি গোল করলেন জাতীয় দলের হয়ে, কলকাতা ময়দানে ভাইরাল হল ভিডিও
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জার্সিতে কামাল কার্লাইল মিচেলের। ইস্টেবঙ্গলের জার্সি গায়ে এ মরশুমে কলকাতা ময়দানে আসতে চলেছেন এই বিদেশি।
ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি এখন আন্তর্জাতিক ম্যাচে মাঠ কাঁপাচ্ছেন। আন্তর্জাতিক ম্যাচে মেসি-র আর্জেন্তিনার বিরুদ্ধে খেলেছেন কার্লাইল মিচলে শুনে যাঁরা এক আধ জন চোখ নাক কুঁচকে প্রশ্ন তুলেছিলেন তাই নাকি, তাঁদের জন্য এবার আরও চমক ইকুয়েডর বনাম ত্রিনিদাদ টোবোগোর ম্যাচে গোল করেছেন কার্লাইল মিচেল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে দেশের জার্সি গায়ে গোল করেছেন ইস্টবেঙ্গলে সই করা স্টপার কার্লাইল মিচেল। ম্যাচে অবশ্য ত্রিনিদাদ ও টোবাগো জিততে পারেনি। সেটপিসে ফ্রিকিক থেকে আসা বল নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন কার্লাইল মিচেল। পরিসংখ্যান বইতে এর আগেও তাঁর নামের পাশে জাতীয় দলের জার্সিতে গোল ছিল। এবারের গোলের ভিডিও এখন কলকাতা ময়দানে ভাইরাল।
ইস্টবেঙ্গল সমর্থকরা বেজায় খুশি এরকম একজন বিদেশি তাঁদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন জেনা। একদিকে ডিফেন্স সামনে সেটপিসে যদি বিপক্ষের জালে বল ঢোকাতে পারেন মিচেল তাহলে তো আর কথাই নেই।
এদিকে ভিডিওটি ভাইরাল বাগান শিবিরেও , ত্রিনিদাদ টোবাগোর বিদেশিকে কীভাবে আটকাতে হবে এখন সেই প্ল্যানিংয়ে ব্যস্ত সবুজমেরুণ শিবির।












Click it and Unblock the Notifications