প্রতি সপ্তাহে মেসির কত টাকা আয় জানেন, শুনলে চোখ কপালে উঠে যাবে
বিয়ের পরই ফের সুখবর মেসির পেশাদার কেরিয়ারে। বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তিতে সায় আর্জেন্তাইন তারকার। ২০২১ অবধি থাকছেন বার্সিলোনাতেই।
বার্সিলোনাতেই থাকছেন লিওনেল মেসি। বার্সিলোনা ক্লাবের পক্ষ থেকে এই সুখবর বুধবার দিন দেওয়া হয়েছে। ২০২১ অবধি বার্সিলোনাতেই থাকতে চলেছেন এলএম টেন। প্রয়োজন হলে আরও একবছর চুক্তি বাড়ানোর অপশান থাকছে। স্পেনে সামনের সপ্তাহ থেকে নতুন মরশুমের ট্রেনিং শুরু করবে বার্সিলোনা। তখন ট্রেনিংয়ে এসে সই সেরে নেবেন মেসি।
নতুন চুক্তি অনুযায়ি মেসি যে বিশাল টাকার অঙ্ক পাবেন তা শুনলে মাথা ঘুরে যাবে। প্রতি সপ্তাহে ৫ লক্ষ পাউন্ডের ভিত্তিতে বার্সিলোনায় খেলবেন মেসি। ভারতীয় অর্থে যা চার কোটি টাকা। পাশাপাশি মেসিকে যদি কোনও ক্লাব চুক্তি-র সময়ের মধ্যে ভাঙিয়ে নিয়ে যেতে চায় তাহলে বার্সিলোনাকে তাদের দিতে হবে ২২০ মিলিয়ন পাউন্ড। যার অর্থ ১৮৪ কোটি টাকা। অর্থাৎ মেসিকে কেউ যদি কারোর ক্লাবে নিয়ে যেতে চায় তাহলে ক্যাটালন জায়ন্টদের এত টাকা দিয়ে তবে যেতে হবে।
🔥 BREAKING 🔥
Leo Messi will remain at @FCBarcelona until 2021.#Messi2021 pic.twitter.com/Ee0KZIse59
— FC Barcelona (@FCBarcelona) July 5, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২০০৪ সালে মেসি বার্সিলোনার জার্সি গায়ে ফুটবল কেরিয়ার শুরু করেন। চার বার টানা ব্যালন ডি অর সহ পাঁচবার এই পুরস্কার পেয়েছেন বার্সিলোনার তারকা ফুটবলার। নতুন চুক্তি অনুযায়ি ৩৪ বছর অবধি স্প্যানিশ হেভিওয়েটদের জার্সি গায়েই খেলবেন তিনি। বছর খানেক আগে মেসি-র ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। তারপর আসরে নামেন বার্সিলোনা প্রেসিডেন্ট জোসেপ বার্তামিউ। তিনি মেসির সঙ্গে কথা বলে তাঁকে বার্সিলোনায় থাকার জন্য রাজি করান।
মেসি চুক্তি নবীকরণ করতে রাজি হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত বার্সিলোনা কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মেসির ক্লাবের প্রতি দায়বদ্ধতা অপরিসীম। পাশাপাশি মেসিকে ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার বলেও জানিয়েছে বার্সা।
Click it and Unblock the Notifications