Euro Cup 2024: তুরস্কের যাত্রার সমাপ্তি, ইউরো কাপের শেষ চারে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস
ইউরো কাপে ডাচদের দাপট অব্যাহত। বার্লিনে ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। আর সেইসঙ্গে চলতি ইউরো কাপ থেকে বিদায় নিতে হল তুরস্ককে। শেষ চারের লড়াই স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের সঙ্গে জায়গা করে নিল ডাচরা।
প্রি-কোয়ার্টারে রোমানিয়া ম্যাচ বাদ দিলে নেদারল্যান্ডসকে গোটা প্রতিযোগিতাতেই খুব ম্যাড়মেড়ে লেগেছে। দলে একাধিক প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও গোলের রাস্তা খুঁজে না পাওয়ার সমস্যা তাদের ভোগাচ্ছিল। প্রথমার্ধে কোনো দলই বলার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধের শুরুটা বেশ ভালোই করেছিল ডাচ বাহিনী। কিন্তু, সময় যত সামনের দিকে গড়িয়েছে, ততই তুরস্কের ফুটবলাররা আরও ভয়ানক হয়ে উঠেছে। ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় তুরস্ক। একটি কর্নার ডাচ রক্ষণ প্রতিহত করার পর বল আসে গুলেরের পায়ে। তাঁর ভাসানো বলে থেকে মাথা ছুঁইয়ে গোল করেন সামেত আকায়দিন।

বিরতির পর ধীরে ধীরে খেলায় ফিরেছে নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে দুর থেকে শট নেওয়ার চেষ্টা করেছে ডাচরা। চাপ বাড়িয়েছে তুর্কি রক্ষণে। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারছিলেন না ডাচ ফুটবলাররা। ফলে কমলা বাহিনীর মধ্যে চার ক্রমশ বাড়ছিল। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস।
৭০ থেকে ৭৬ এই ছয় মিনিটেকর ঝড়েই তছনছ হয়ে গেল তুরস্ক। ৭০ মিনিটে মেম্ফিস ডিপাই কর্নার থেকে ওয়ান-টু খেলে বক্সে ক্রস ফেলেন। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থেকে হেডে গোল করেন ডাচ সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই।
এর ছয় মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলের দেখা পেল ডাচরা। তুরস্কের রক্ষণের ভুলে শট নেওয়ার আগেই ক্লিয়ার করতে যান মের্ত মুলদুর। বল তাঁর পায়ে লেগে নিজের গোলেই ঢুকে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছিল গাকপোর গোল। কিন্তু শেষ টাচ ছিল মুলডারের। তাই আত্মঘাতী গোল দেওয়া হয়। আত্মঘাতী গোলেই ম্যাচের ফল ২-১ হয়ে যায়। বাকি সময়টা সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তুরস্ক।
শেষদিকে সমতা ফেরানোর জন্য অনেক চেষ্টা করে তুরস্ক। তবে নেদারল্যান্ডসের রক্ষণ সতর্ক থাকায় আর গোল হয়নি। এই নিয়ে ষষ্ঠবার ইউরো কাপের সেমি-ফাইনলে পৌঁছে গেল নেদারল্যান্ডস। দীর্ঘ ২০ বছর পর ফের ইউরোর সেমিফাইনালে উঠল নেদারল্যান্ডস। এর আগে ২০৪ সালে শেষবার ইউরোর সেমিফাইনালে খেলেছিল ডাচরা। বুধবার ডর্টমুন্ডে সেমিফাইনালে ডাচদের প্রতিপক্ষ ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications