ইস্টবেঙ্গলের বাড়া ভাতে ছাই নেরোকার, এক পয়েন্ট নিয়েই খুশি লালহলুদ

দুরন্ত ইস্টবেঙ্গলকে আটকে দিল নেরোকা এফসি

ইস্টবেঙ্গলের জয়রথ আটক। অ্যাওয়ে ম্যাচে গিয়ে নেরোকা এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল খালিদ জামিলের ছেলেরা। পাশাপাশি ৭ ম্যাচে ৪ টি জয় নিয়ে তাদের পয়েন্ট ১৪। গত ম্যাচেই লিগ টেবলের এক নম্বরে পোঁছে গিয়েছিল তারা। তবে এদিনের ম্যাচে বহু কাঙ্খিত ৩ পয়েন্ট অধরাই থেকে গেল লাল হলুদের।

গতিশীল নেরোকার কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

প্রথমে ঘরের মাঠে আইজল এফ সি-র কাছে আটকে যাওয়া, ডার্বিতে মোহনবাগানের কাছে হার এই দুটো ধাক্কাই যেন গোটা দলটাকে বদলে দিয়েছে। খালিদ জামিলের ছেলেরা তারপর থেকে একের পর এক হার্ডল টপকে চলেছে। যেখানে ডার্বি ম্যাচে বাগানের জেতাটাই কাল হয়েছে। যার জেরে ২০১৮ শুরুর আগে দ্বন্দ্বে বিভক্ত মোহনবাগান আর ইস্টবেঙ্গলে টিম ঐক্যের ছবি। তবে এদিন একদম শেষ মুহূর্তের গোলে মাঠে তিন পয়েন্ট রেখে আসতে হল ইস্টবেঙ্গলকে। ১-১ গোলে ড্র ম্যাচে ঝোলায় এল এক পয়েন্ট।

.@eastbengalfc sweating it out before the clash against @NerocaFC .#HeroILeague #NFCvKEB pic.twitter.com/x5zIFii5s5
— Hero I-League (@ILeagueOfficial) December 30, 2017

চোট থাকলেও এদিন প্রথম একাদশে কাটসুমিকে দলে রেখেছিলেন মুম্বইকার কোচ। এদিন ম্যাচের ১২ মিনিটে গোল করে দেন জাপানি বোমা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে এগিয়ে।

গতিশীল নেরোকার কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

এদিকে এক গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নেরোকা এফসি। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে লালহলুদ রক্ষণে। অবশেষে সাফল্য পায় নেরোকা। ৮৮ মিনিটে নেডো টুরোভিচ গোল করে দলকে সমতায় ফেরান। আর ইস্টবেঙ্গলের বাড়া ভাতে ছাই দিয়ে দেয় নেরোকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+