Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিওয় সোনাজয়ী নীরজের সঙ্গে গরহাজির খোদ মুখ্যমন্ত্রী! হরিয়ানা সরকারের সংবর্ধনা তারকাবিহীন

হরিয়ানা সরকারের তরফে টোকিও অলিম্পিকে পদকজয়ীদের পাশাপাশি অলিম্পিয়ান অ্যাথলিটদেরও সংবর্ধনা জানানো হল আজ। যদিও সোনাজয়ী নীরজ চোপড়া সশরীরের উপস্থিত হতে না পারায় অনুষ্ঠানের জৌলুস অনেকটাই কমে যায়। এমনকী সরকারের তরফে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে গরহাজির খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও। স্টেজ মেক-আপ দিলেন রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।

নীরজের জ্বর

নীরজের জ্বর

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে সকলেই অপেক্ষায় ছিলেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতে অলিম্পিকের ইতিহাসে ভারতকে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সশরীরে। নীরজের হয়ে ৬ কোটি টাকার চেক গ্রহণ করেন তাঁর এক আত্মীয়। পানিপথের খাণ্ডরা গ্রামের বাড়ি থেকে অবশ্য ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন নীরজ। সরকারের কাছে অনুরোধ জানান, অ্যাথলিটদের সবরকম সহযোগিতা প্রদানের জন্য। নীরজ না আসায় অনেকেই পাঞ্চকুলায় সংবর্ধনা অনুষ্ঠানের জায়গা ছাড়েন হতাশ হয়েই।

ছিলেন না মুখ্যমন্ত্রী

ছিলেন না মুখ্যমন্ত্রী

টোকিও অলিম্পিকে রুপোজয়ী রবি কুমার দাহিয়া, ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া, কুস্তিগীর দীপক পুনিয়া সংবর্ধনা গ্রহণ করেন। যদিও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে থাকতে পারেননি খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তাঁর ভাই গুলশন খট্টর এদিনই প্রয়াত হয়েছেন। রুপোজয়ী রবিকে দেওয়া হয় ৪ কোটি টাকা। বজরং পেলেন আড়াই কোটি টাকার চেক। হরিয়ানার অলিম্পিয়ানদের দেওয়া হল ৫০ লক্ষ টাকা।

গরহাজির অনেকেই

গরহাজির অনেকেই

টোকিও অলিম্পিকে হতাশ করেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট, টেনিস খেলোয়াড় সুমিত নাগাল, শুটার মানু ভাকের, বক্সার অমিত পাঙ্ঘল, বিকাশ কৃষ্ণন ও মণীশ কৌশিক, ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া। তবে সকলকেই এদিন হরিয়ানা সরকারের তরফে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদানের কথা ছিল। কিন্তু সকলেই সরকারি সংবর্ধনা অনুষ্ঠানে গরহাজির থাকলেন। নীরজ চোপড়া ছাড়া কেউই অনুপস্থিত থাকার কারণ খোলসা করেননি। টোকিও অলিম্পিকের আসরে শৃঙ্খলাভঙ্গের দায়ে ভিনেশ ফোগাটকে সাসপেন্ড করেছে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া। শোকজের উত্তর দিতে তাঁকে ১৬ অগাস্ট সময় দেওয়া হয়েছে। সে কারণেও তিনি এদিনের অনুষ্ঠান এড়াতে পারেন।

জৌলুস কম

জৌলুস কম

পদকজয়ী ও অন্যান্যদের জন্য আর্থিক পুরস্কার, চাকরি, উপহারের ঢালাও বন্দোবস্ত করেছিল হরিয়ানা সরকার। কিন্তু অনেকেই অনুষ্ঠান এড়ানোয় সরকারি আধিকারিকরাও অস্বস্তিতে পড়েন। আসেননি ভারতীয় হকি দলের খেলোয়াড় সুমিত কুমারও। যদিও যাঁরা আসেননি বা পরিবারের কেউ এসে পুরস্কার বা উপহার নিতে পারেননি তাঁদের সকলের কাছেই তাঁদের প্রাপ্য আর্থিক পুরস্কার, উপহার ও অন্যান্য সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে হরিয়ানা সরকার। মানু ভাকেরের পরিবারের সদস্যরা চেক ও উপহার গ্রহণ করেন। মানু যদিও জানিয়েছেন, অনিবার্য কারণেই তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ভিনেশের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন তাঁর ভাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+