Nations League: দুরন্ত মুসিয়ালা, নেশনস লিগে হাঙ্গেরিকে গোলের মালা পরাল জার্মানি
Nations League: নেশনস লিগে দুরন্ত ছন্দে জার্মানি। হাঙ্গেরিকে হারাল গোলের মালা পরিয়ে। আগাগোড়া আধিপত্য রেখে জার্মানি ৫-০ গোলে চূর্ণ করল হাঙ্গেরিকে।
দলের জয়ে বড় অবদান রাখলেন জামাল মুসিয়ালা। তিনি গোল করলেন, তিনটি গোল করালেনও। ডুসেলডর্ফের এই জয় স্বস্তি দিল জুলিয়ান নাগেলসমানকে।
২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এই গোলের পিছনেও অবদান ছিল মুসিয়ালার। প্রথমার্ধে এই একটি গোলটি হয়েছিল। দ্বিতীয়ার্ধে হলো চারটি গোল। প্রতি-আক্রমণে গিয়ে হাঙ্গেরির রক্ষণকে ভেদ করে ৫৭ মিনিটে গোল করেন মুসিয়ালা। গোলকিপার পিটার গুলাস্কির কিছুই করার ছিল না।
এর ঠিক ৯ মিনিট পর ব্যবধান বাড়ায় জার্মানি। ৬৬ মিনিটে মুসিয়ালার অ্যাসিস্টে গোল করেন ফ্লোরিয়ান ওয়ার্টজ। ৭৭ মিনিটে ম্য়াচে নিজের অ্যাসিস্টের হ্যাটট্রিক পূর্ণ করেন মুসিয়ালা। আলেকজান্ডার পাভলোভিচের গোলে জার্মানির ব্যবধান বেড়ে হয় ৪-০।
জার্মানির পঞ্চম গোলটি আসে পেনাল্টি থেকে। ম্যাচে তাঁর একটি শট ক্রসবারে প্রতিহত হয়েছিল। আর্সেনালের ফরওয়ার্ডকে অবৈধভাবে বক্সের ভিতর বাধা দেওয়াও হয়। যার জেরে পেনাল্টি পায় জার্মানি। হাভের্ৎজ ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হাঙ্গেরির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
এই প্রথম জার্মানির জয়ে একটি গোল ও তিনটি অ্যাসিস্টের সাহায্যে অবদান রাখলেন মুসিয়ালা। নেশনস লিগের ইতিহাসে কোনও একটি ম্যাচে সর্বকনিষ্ঠ হিসেবে চারটি গোলের ক্ষেত্রে নিজের অবদান রাখলেন বছর একুশের মুসিয়ালা। নেশনস লিগে জার্মানির সর্বশেষ ৬টি গোলই করেছিলেন প্রিমিয়ার লিগের প্লেয়াররা।
২০১৮ সাল থেকে নেশনস লিগে টানা পাঁচটি ম্যাচে অপরাজেয় জার্মানি। যার মধ্যে পাঁচটি জয় ও ২টি ড্র। ২০১৮ সালে ফ্রান্সের কাছে ১-২ গোলে হেরেছিল জার্মানি। তারপর থেকে আর নেশনস লিগে হারেনি জার্মানরা।













Click it and Unblock the Notifications